২৩ মে ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা

যুক্তরাষ্ট্রের বিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বাতিলের ঘটনায় হার্ভার্ড ২৩ মে বোস্টনের ফেডারেল কোর্টে একটি মামলা দায়ের করেছে।

 

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, এই সিদ্ধান্তের কারণে সঙ্গে সঙ্গে এবং ব্যাপক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি এবং তাদের ৭ হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থী।
হার্ভার্ড দাবি করেছে, এই পদক্ষেপ মার্কিন সংবিধান ও অন্যান্য আইনের স্পষ্ট লঙ্ঘন। বিশ্ববিদ্যালয়ের ভাষায়, ‘একটি কলমের এক আঁচড়ে সরকারের এই সিদ্ধান্ত হার্ভার্ডের এক চতুর্থাংশ শিক্ষার্থীকে মুছে ফেলার সামিল। এই শিক্ষার্থীরা আমাদের শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।’

 

বিশ্ববিদ্যালয়টি আরও জানায়, তারা এই সিদ্ধান্তকে অবৈধ ও অযৌক্তিক বলে মনে করে। হার্ভার্ডের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘এই পদক্ষেপ হাজার হাজার শিক্ষার্থী ও গবেষকের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। যারা স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছে, এটি তাদের জন্য এক বড় হুমকি।’

 

মামলার পর বিশ্ববিদ্যালয় আশাবাদী, আদালত একটি অস্থায়ী স্থগিতাদেশ জারি করবে। হার্ভার্ড প্রতিশ্রুতি দিয়েছে, তারা তাদের শিক্ষার্থী ও গবেষকদের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে। এর আগে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম হার্ভার্ডকে জানিয়ে দেন, তাদের ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম’ (SEVP)-এর স্বীকৃতি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। তিনি অভিযোগ করেন, হার্ভার্ড ক্যাম্পাসে সহিংসতা, ইহুদিবিদ্বেষ এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ততা সহ্য করছে, যা তাদের এই সিদ্ধান্তের কারণ। নোয়েম আরও বলেন, বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করা বিশ্ববিদ্যালয়ের অধিকার নয়, বরং একটি সুবিধা। হার্ভার্ড সেই সুযোগের যথাযথ ব্যবহার করতে ব্যর্থ হয়েছে।

 

উল্লেখ্য, এটি হার্ভার্ডের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দ্বিতীয় মামলা। এর আগে তারা পাঠ্যক্রম, ভর্তি ও নিয়োগ নীতিতে হস্তক্ষেপের প্রতিবাদে একটি মামলা করে। গত এপ্রিল মাসে প্রশাসনের অনুরোধে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের প্রতিবাদে অংশগ্রহণের তথ্য জমা দেয়, তবে তারা কী ধরণের তথ্য দিয়েছে তা এখনো প্রকাশ করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১০

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১১

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১২

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৩

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৪

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৫

বসুধা : অনামিকা নেওয়াজ

১৬

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৭

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৮

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৯

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

২০