বাংলা সংবাদ ডেস্ক
৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

উচ্চ দক্ষতার বিদেশি কর্মীদের জন্য নির্ধারিত এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের ফি আরোপের সিদ্ধান্ত দ্বিতীয়বারের মতো স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ফি আরোপের আগে প্রয়োজনীয় নিয়ম প্রণয়ন প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগে এ সিদ্ধান্ত দিয়েছেন আদালত। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফি কার্যকরের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

 

বিচারক গিলিয়াম বলেন, মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) ও স্টেট ডিপার্টমেন্ট ফি কার্যকরের আগে প্রয়োজনীয় নিয়মকানুন তৈরির প্রক্রিয়া অনুসরণ করেনি। ইউনিয়ন, নিয়োগকর্তা ও অলাভজনক প্রতিষ্ঠানের একটি জোটের করা আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ আদেশ দেন। গিলিয়াম সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ করা বিচারক। এর আগে জুনে বোস্টনের এক ফেডারেল বিচারক ২০টি অঙ্গরাজ্যের করা পৃথক মামলায় ১ লাখ ডলারের এই ফি সাময়িকভাবে স্থগিত করেছিলেন। জুলাইয়ে বোস্টনভিত্তিক একটি আপিল আদালতও সেই স্থগিতাদেশ বহাল রাখে।

 

এদিকে, গত আগস্টে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) প্রায় ১ লাখ ৩ হাজার ডলারের একটি স্থায়ী ফি চালুর প্রস্তাব করেছে। এটি চূড়ান্ত হলে নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে প্রস্তাবিত এই ফি নিয়ে আইনি প্রশ্ন বর্তমান মামলাগুলোর চেয়ে কিছুটা ভিন্ন। বর্তমান মামলাগুলোতে মূলত প্রেসিডেন্ট এককভাবে এ ধরনের ফি নির্ধারণের ক্ষমতা রাখেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ১ লাখ ডলারের ফিটির মেয়াদ মূলত ২১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এর কার্যকারিতা আরও এক বছর বাড়িয়েছেন। এর পরই ফি নিয়ে নতুন করে আইনি লড়াই শুরু হয়।

 

মামলার বাদীদের পক্ষে আইনি লড়াই করা ‘ডেমোক্রেসি ফরোয়ার্ড’ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির আইনজীবী স্টিভ ব্রেসলার বলেন, আদালতের সিদ্ধান্ত এমন একটি ব্যবস্থার বাস্তবায়ন ঠেকিয়েছে, যা হঠাৎ করেই ব্যাপক অনিশ্চয়তা তৈরি করেছিল। এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবসায়িক লবিং সংগঠন ‘ইউএস চেম্বার অব কমার্স’ও এই ফি চ্যালেঞ্জ করে আলাদা মামলা করেছে। সংগঠনটি এমন এক রায়ের বিরুদ্ধে আপিল করেছে, যেখানে ট্রাম্পের ফি নির্ধারণের এখতিয়ার নেই—এমন দাবি খারিজ করা হয়েছিল।

 

এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন নিয়োগকর্তারা বিশেষায়িত পেশায় প্রশিক্ষিত বিদেশি কর্মীদের নিয়োগ দিতে পারেন। বিশেষ করে প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলো এই ভিসার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কর্মসূচিটির আওতায় বছরে ৬৫ হাজার ভিসা দেওয়া হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রিধারীদের জন্য আরও ২০ হাজার ভিসার সুযোগ রয়েছে। এসব ভিসা সাধারণত তিন থেকে ছয় বছরের জন্য অনুমোদিত হয়। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে এইচ-১বি ভিসার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর আগে বিভিন্ন ধরনের ফি মিলিয়ে এই খরচ সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে ছিল। নতুন ফি আরোপের সময় ট্রাম্প প্রশাসন যুক্তি দেয়, কিছু বিদেশি নাগরিকের প্রবেশ সীমিত করা প্রয়োজন, কারণ তারা মার্কিন স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে।

 

ট্রাম্পের দাবি, কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান এইচ-১বি কর্মসূচির অপব্যবহার করছে এবং কম খরচের বিদেশি শ্রমিক দিয়ে মার্কিন কর্মীদের প্রতিস্থাপন করছে। এ ছাড়া এইচ-১বি আবেদনকারীদের আরও কঠোর যাচাই-বাছাই এবং উচ্চ দক্ষতাসম্পন্ন ও বেশি বেতনভোগী কর্মীদের অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে নতুন ভিসা প্রক্রিয়ার প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে, ডিএইচএসের প্রস্তাবিত প্রায় ১ লাখ ৩ হাজার ডলারের স্থায়ী ফি এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এটি চূড়ান্ত হলে এর বৈধতা নিয়েও নতুন করে আদালতে চ্যালেঞ্জ হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

১

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

২

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

৩

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

৪

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

৫

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

৬

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

৭

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

৮

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

৯

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১০

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১১

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১২

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১৩

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

১৪

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১৫

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১৬

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১৭

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১৮

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১৯

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

২০