নিউজ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৪, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আহত মাদ্রাসাছাত্র সাইমুম (১৪) নিহত হয়েছেন।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় ঢাকার সুপার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিহত হন। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাদ্রাসাছাত্র সাইমুম চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার এলাকার মো. ইউনুসের ছেলে। তারা হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াইতে ভাড়া বাসায় থাকেন। সাইমুম হাজীগঞ্জের স্থানীয় একটি হেফজ খানায় হাফেজি পড়তেন। তার বাবা রাজমিস্ত্রির কাজ করেন।

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টোরাগড় ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাজীগঞ্জ বাজার সংলগ্ন ৬ নম্বর ওয়ার্ডের টোরাগড় সর্দার বাড়ির বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হন। রাত ১০টার পর সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। একপর্যায়ে তা হাজীগঞ্জ বাজারে ছড়িয়ে পড়ে রণক্ষেত্রে পরিণত হয়। বন্ধ হয়ে যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের যান চলাচল।

 

ঠিক কী কারণে সংঘর্ষ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টোরাগড় ও মকিমাবদ সর্দার বাড়ির বিএনপি নেতাকর্মীদের সঙ্গে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। রাতে কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। বিষয়টি নিয়ে শুক্রবার হাজীগঞ্জ থানায় বৈঠক হলেও সমাধান হয়নি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবারও দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিএনপির দুই গ্রুপ আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। নিহত কিশোরের মৃত্যুতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০