২ জুলাই ২০২৫, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাতিল হতে পারে দোষী সাব্যস্ত অভিবাসীদের মার্কিন নাগরিকত্ব

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) অপরাধের জন্য দোষী সাব্যস্ত অভিবাসী আমেরিকান নাগরিকদের নাগরিকত্ব বাতিল বা ডিনেচারালাইজেশন কার্যক্রম শুরুর কথা ভাবছে। যেসব অপরাধ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও নৈতিকতা নিয় প্রশ্ন উঠায় সেসব অপরাধের জন্য প্রাপ্ত নাগরিকত্ব বাতিল হতে পারে।

 

 

এই প্রক্রিয়ার লক্ষ্য হচ্ছে সেসব ব্যক্তি যারা মিথ্যা তথ্য দিয়ে, প্রতারণা করে অথবা জঙ্গি কার্যকলাপ, যুদ্ধাপরাধ, মানবপাচার, ও নির্দিষ্ট গুরুতর অপরাধে জড়িয়ে নাগরিকত্ব অর্জন করেছে। বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এসব ক্ষেত্রে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইনি প্রক্রিয়ায় যাবে। নাগরিকত্বের অপব্যবহার করলে রেহাই নেই এমন বার্তাই দেয়া হচ্ছে। বিচার বিভাগের এক মুখপাত্র জানান, নাগরিকত্ব হচ্ছে একটি সম্মানের প্রতীক এবং এর অপব্যবহার করলে তা প্রত্যাহার করার অধিকার রাখে যুক্তরাষ্ট্র সরকার। তিনি আরও বলেন, জঘন্য অপরাধ যারা করেছে, তারা যেন নাগরিকত্বের সুরক্ষা নিয়ে নিরাপদে না থাকে, তা নিশ্চিত করতে ডিওজে বদ্ধপরিকর।বিচার বিভাগের এই পদক্ষেপে উদ্বেগ ও সমর্থন দুই-ই।

 

 

মানবাধিকার সংস্থাগুলো এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এতে অভিবাসীদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত আচরণের ঝুঁকি বাড়বে। এই ধরণের ডিন্যাচারালাইজেশন প্রচেষ্টা ২০১০ সালের পর থেকে নতুন মাত্রা পায়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যিনি নাৎসি যুদ্ধাপরাধে যুক্ত ছিলেন, তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় এবং তাকে জার্মানিতে ফেরত পাঠানো হয়েছিল। যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়—এটা অর্জনের পরও সুরক্ষিত রাখতে হয় দেশের প্রতি আনুগত্য ও আইন মেনে চলার মাধ্যমে। ডিওজে-এর এই উদ্যোগ সেই বার্তাই আরও একবার স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তার হটলাইন এখন সপ্তাহে সাত দিন

১

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

২

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

৩

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

৪

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

৫

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৬

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৭

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৮

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৯

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১০

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

১১

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১২

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১৩

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১৪

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৫

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৬

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৭

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে কোয়াডের নতুন বার্তা, বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

১৮

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৯

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

২০