৩ অক্টোবর ২০২২, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাড়ির দাম কমছে যুক্তরাষ্ট্রে

প্যানথিয়ন ম্যাক্রোইকোনমিক্সের অর্থনীতিবিদ ইয়ান শেফার্ডসন এই সপ্তাহে প্রকাশিত তার একটি বিশ্লেষণে বলেছেন, এ বছরের মে মাস পর্যন্ত বাড়ির দাম সর্বোচ্চ থেকে ৫ শতাংশ হ্রাস পেয়েছে। তৃতীয় প্রান্তিকের প্রকাশিত তথ্য থেকে দেখা যায় বাড়ির বিক্রয় আগস্ট মাসে ০.৭ শতাংশ হ্রাস পেয়েছে। শেফার্ডসন আরও বলেন, বিক্রির নিম্নমুখীতা আরও বাড়বে, একই সঙ্গে বাড়ির দাম কমবে।

অনেক বিশেষজ্ঞ শেফার্ডসন সহ মনে করেন, মূল্যস্ফিতি এবং উচ্চ ঋণের খরচ বৃদ্ধির কারণে আবাসন খাতে ক্রেতারা পিছিয়ে গেছেন। চাহিদা কমার কারণে দামও কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সামগ্রীক অর্থনীতিতে মন্দার কারণ হিসাবে ২০০৮ সালের আবাসন খাতের ধ্বস কাজ করেছিল। তবে বিশ্লেষকরা মনে করছেন এবারের এই মন্দা গোটা অর্থনীতিতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম।

ইয়ান শেফার্ডসন বলেন, দাম কমার যে প্রবণতা তাতে দীর্ঘস্থায়ী পতনের সম্ভাবনা নেই যদিও আমরা এখনো আশায় আছি আগামী বছরের মাঝামাঝিতে ২০ শতাংশ দাম কমবে।

এদিকে মুদ্রাস্ফীতিকে রুখে দিতে ফেডারেল রিজার্ভ তিন দশকের মধ্যে দ্রুততম গতিতে নীতি কঠোর করছে। এই বছর নীতিনির্ধারকরা টানা পাঁচবার সুদের হার বৃদ্ধি অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন, যার মধ্যে জুন, জুলাই এবং সেপ্টেম্বরে পরপর তিনটি ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধিসহ। তাদের সর্বশেষ বৈঠক শেষে চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন যে এই বছরে আরও ১২৫ বেসিস পয়েন্ট হার বৃদ্ধি আলোচনায় রয়েছে। ফ্রেডি ম্যাকের মতে, ২০০৮ সালের মন্দার পর থেকে ৩০ বছরের জন্য নির্দিষ্ট বন্ধকী হারের জন্য গড় হার ৬% শতাংশের উপরে চলে গেছে। বন্ধকীর মূল্য বাড়ার কারণে নতুন বাড়ির চাহিদা ক্রমাগত কমছে। যা বাড়ির দাম কমার অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে।
ফ্রেডি ম্যাকের মতে, ২০০৮ সালের মন্দার পর থেকে ৩০ বছরের জন্য নির্দিষ্ট বন্ধকী হারের জন্য গড় হার ৬% শতাংশের উপরে চলে গেছে। বন্ধকীর মূল্য বাড়ার কারণে নতুন বাড়ির চাহিদা ক্রমাগত কমছে। যা বাড়ির দাম কমার অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১১

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১২

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৩

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৪

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৫

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৬

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৮

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৯

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

২০