২৬ নভেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাইডেন ও মাখোঁর উদ্যোগে যুদ্ধবিরতি

অবশেষে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চূড়ান্ত হতে যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এ যুদ্ধবিরতি চুক্তিতে ভোট দেবে। আর এটি পাস হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিকল্পনাটি নীতিগতভাবে অনুমোদন করেছেন।

 

আপাতত এ বিরতির মেয়াদ হবে দুই মাস। পরে পরিস্থিতি অনুযায়ী এই মেয়াদ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন সদস্য। সব ঠিক থাকলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যুদ্ধবিরতির ঘোষণা দেবেন। খবর রয়টার্স ও সিএনএনের। মূলত বাইডেন ও মাখোঁর উদ্যোগ আর প্রচেষ্টার ফল সম্ভাব্য এ যুদ্ধবিরতি। তবে যেহেতু ওই অঞ্চলের অবস্থা এমন, যে কোনো সময় যে কোনো ঘটনা সার্বিক পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে। এজন্য দুই দেশই এ ইস্যুতে ব্যাপক সতর্কতা অবলম্বন করছে।

 

ওয়াশিংটনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু হয়েছে, সেটা বলা যাবে না। এর আগে সোমবার রাতে একজন লেবানিজ কর্মকর্তা বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। তখন থেকেই হামাস ও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। এক বছরের বেশি সময় ধরে চলা এ সংঘাত সেপ্টেম্বরের মাঝামাঝি তীব্র হয়ে ওঠে।

 

ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করে এবং হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করে। নিহত হন হিজবুল্লাহর প্রতিষ্ঠাতাদের একজন এবং সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৭৬৮ জন নিহত হয়েছেন। গাজায়ও নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে দখলদার দেশটি। গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের উপত্যকায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২৪৯ জনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১০

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১১

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১২

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৩

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৪

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৫

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৬

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৭

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৮

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৯

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

২০