মাহমুদুল হক লিটু
৫ জুলাই ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর উদ্যোগে এক প্রাণবন্ত সাহিত্য আসর ৪ জুলাই (শনিবার) সন্ধ্যা ৭টায় মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির হলব্রুক এভিনিউস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাহিত্য আসর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সঞ্জয় দেব। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সাহিত্য পাঠ, মুক্ত আলোচনা এবং সাহিত্যচর্চার বিভিন্ন বিষয় নিয়ে প্রাণবন্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা বাংলা ভাষা ও সাহিত্যকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে আরও সমৃদ্ধভাবে তুলে ধরতে নিয়মিত সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

সাহিত্য আসরে লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন গীতিকবি ইশতিয়াক রুপু, মো. আব্দুর রউফ, সৈয়দ মুশাররফ আলী, প্রবীণ শিক্ষক অমরেশ চন্দ্র দেব, কবি কল্যাণী দেব চৌধুরী, এড. মুজিবুর রহমান শাহিন, এড. হারান কান্তি সেন, সাংবাদিক সফিক রহমান, সাংবাদিক জুয়েল খান, সঞ্জয় দেব, আবুল ফয়েজ চৌধুরী প্রমুখ। সভার দ্বিতীয় পর্যায়ে কেক কেটে আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এরপর সাংবাদিক সফিক রহমান ও সংগঠনের সভাপতি মুজিবুর রহমান শাহিনের জন্মদিন উপলক্ষে উভয়কে দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

 

সভায় আগামী সেপ্টেম্বরে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর উদ্যোগে একটি পার্কে পারিবারিক সম্মেলন ও সাহিত্য আসরের সিদ্ধান্ত নেওয়া হয়। সাহিত্যপ্রেমীদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও সৃজনশীল পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০