১ জুলাই ২০২৩, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ আজ গভীর সংকটে নিমজ্জিত: এড. এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ আজ গভীর সংকটে নিমজ্জিত, দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই,আইনের শাষন নেই। সর্বত্র দূর্নীতি আর লোটপাটের রাজত্ব চলছে। স্বাধীনতার অর্ধ শতাব্দী অতিবাহিত হলেও এখন পর্যন্ত একটি জাতীয় ঐক্য গঠন করা সম্ভব হয়নি। বর্তমান সরকারের অনিয়ম ও সীমাহীন দূর্নিতির ফলে আমেরিকা যে সেংশন প্রদান করেছে তাতে শুধু সরকারের ক্ষতি হবে তা নয় বরং দেশ ও দেশের জনগনই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং এজন্য আওয়ামী লীগ সরকারকে অবশ্যই জনতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। প্রধান অতিথি আরও বলেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সহ কারাগারে আটক সকল নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

কেয়ারটেকার সরকার ছাড়া বাংলাদেশে কখনোই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় নাই।তাই একটি গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে ত্তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেশের গনতন্ত্র, ভোটাধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশের জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

যুব ফোরামের আয়োজনে ঈদ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুব ফোরামের আয়োজনে ঈদ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জুন) সকাল ১০ ঘটিকায় পৌর শহরের স্থানীয় একটি হলরুমে উপজেলা যুব ফোরামের প্রধান পৃষ্টপোষক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মু. এমাদুল ইসলামের সভাপতিত্বে ও তত্তাধায়ক আব্দুল্লাহ আল মাহফুজ সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আরিফুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জুড়ী উপজেলা শাখার আমীর হাফেজ নাজমুল ইসলাম, বড়লেখা উপজেলা শাখার নায়েবে আমীর ফয়ছল আহমদ, জুড়ী উপজেলা শাখার নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, জূড়ী উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল আজিম উদ্দিন, ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, সাবেক জেলা সভাপতি হাফেজ ফারুক আহমদ মঞ্জু, বড়লেখা উপজেলা কর্মপরিষদ সদস্য হেলাল উদ্দিন, দেলাওয়ার হোসাইন, মুজাহিদুল ইসলাম, আলিম উদ্দিন, ডাঃ কামাল উদ্দিন, রবিউল ইসলাম, আব্দুল বাছিত ও আব্দুস সামাদ,

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র শিবির সুজাউল মাদ্রাসা সভাপতি আব্দুল ওয়াহিদ, বড়লেখা উপজেলা দক্ষিন সভাপতি মূসা আহমদ,পশ্চিম সভাপতি আকিফ ইব্রাহিম, উত্তর সভাপতি আব্দুল মুহিত মুর্শেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বড়লেখা উপজেলা সাংস্কৃতিক ফোরাম ও জলপ্রপাত শিল্পীগোষ্ঠী। প্রায় সাড়ে সাতশত জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত ঈদ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্টান মধ্যাহ্নভোজনের মাধ্যমে সমাপ্ত হয়।

বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০