২০ মে ২০২৫, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রতি বিশ্বের আস্থা বাড়ছে : প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের প্রতি বিশ্বের আস্থা বাড়ছে। সম্প্রতি বিডা সামিটে নরওয়ের কিছু কোম্পানিসহ বিশ্বের শীর্ষ কোম্পানিগুলো আমাদের অবস্থা স্বচক্ষে দেখতে এসেছে। তারা বাধ্যবাধকতা থেকে আসেনি, বরং এখানে কী করা সম্ভব— তার কৌতূহল এবং বিশ্বাস থেকে এসেছিল। মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক স্টেট সেক্রেটারি স্টাইন রেনেট হাহেমের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশের প্রতি নরওয়ের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন নরওয়ের স্টেট সেক্রেটারি।

 

সাক্ষাৎকালে দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের উষ্ণ শুভেচ্ছা জানান হাহেম এবং বাংলাদেশের সঙ্গে নরওয়ের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, আপনি নরওয়ের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই আপনার প্রশংসা করে কথা বলেন। আপনারা দীর্ঘদিনের বন্ধু। প্রফেসর ইউনূস দুই দেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, সংকটময় মুহূর্তে নরওয়ে সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আমাদের উন্নয়ন যাত্রায় আপনাদের ভূমিকা অনস্বীকার্য। হাহেইম বহুপাক্ষিক সহযোগিতা এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রতি নরওয়ের প্রতিশ্রুতির ওপর জোর দেন। তিনি বলেন, আমরা এখানে এসেছি বাংলাদেশের গণতন্ত্রায়নের প্রতি আমাদের সমর্থন জানাতে। আপনাদের কাঁধে দায়িত্ব অপরিসীম, বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাশা অনেক বেশি।

 

প্রফেসর ইউনূস সাম্প্রতিককালে দেশের মানুষ যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন তা তুলে ধরেন। তিনি বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং আমাদের অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। আগের সরকারের আমলে বছরে আনুমানিক ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। ঋণগুলোকে উপহারের মতো ব্যবহার করা হতো এবং আমরা উত্তরাধিকার সূত্রে অপরিশোধিত বিলের এক বিশাল স্তূপ পেয়েছি। প্রফেসর ইউনূস মানবিক বিবেচনায় বিশেষ করে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখতে নরওয়ের প্রতি আহ্বান জানান।

 

তিনি বলেন, এরা সত্যিকারের আকাঙ্ক্ষার মানুষ। রোহিঙ্গা সম্প্রদায়ের তরুণদের আশার আলো দেখাতে হবে। তাদের মধ্যে অনেকেই শিশু হিসেবে এসেছিল, ৭ বা ১০ বছর বয়সী এবং এখন তারা কিশোর। তারা ক্যাম্পে বড় হয়েছে। প্রতিদিন কোনও নিশ্চয়তা ছাড়াই ভবিষ্যতের জন্য আরও শিশু জন্মগ্রহণ করছে। তারা বাড়ি ফিরতে চায়, কিন্তু তারা আটকে আছে। তাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের। হাহেম মানবিক চ্যালেঞ্জের মাত্রা স্বীকার করেন এবং নরওয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এই সংকট মোকাবিলায় বাংলাদেশ যেভাবে নেতৃত্ব দিয়েছে আমরা তার গভীরভাবে প্রশংসা করি। আমরা উন্নয়ন সহায়তার বাইরেও আমাদের সম্পর্ককে বৃহত্তর ও গতিশীল অংশীদারত্বের দিকে প্রসারিত করতে চাই।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০