ফরহাদ আহমদ
১২ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা নীতিতে কড়াকড়ি

স্বচ্ছতায় উদ্বেগজনক ঘাটতির কারণে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ এশিয়ার চারটি দেশকে তারা ‘সর্বোচ্চ ঝুঁকির’ কাতারে ফেলেছে। ভিসা বিবেচনার প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে ‘এভিডেন্স লেভেল-৩’এ।

 

 

 

অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘নিউজ ডটকম ডট এইউ’- এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও সর্বোচ্চ ঝুঁকির কাতারে আছে ভারত, নেপাল ও ভুটান। ওয়াশিংটনভিত্তিক সংস্থা ভিসা এইচকিউ বলছে, এমন পদক্ষেপের কারণে দক্ষিণ এশিয়ার এই চারটি দেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া কঠোর হবে। ‘এভিডেন্স লেভেল-৩’ হলো অস্ট্রেলিয়ার সিম্প্লিফায়েড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্কের (এসএসভিএফ) সবচেয়ে কঠোর স্তর। সাধারণত উচ্চমাত্রার জালিয়াতির ঝুঁকি থাকা দেশগুলোর জন্য এই স্তর নির্ধারণ করা হয়।

 

 

 

ভিসা এইচকিউ বলছে, যেসব দেশ এই স্তরে থাকে তাদের পাসপোর্টধারী কোনো শিক্ষার্থী ভিসার আবেদন করলে সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে নথি জমা দিতে হবে। যেমন, তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট, অর্থের উৎসের বিস্তারিত প্রমাণ এবং সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট। পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সরাসরি তথ্য যাচাই এবং ইন্টারপোলের সঙ্গে বায়োমেট্রিক্স ক্রস-ম্যাচিংও বাড়ানো হবে।

 

গত বছর অস্ট্রেলিয়ায় যাওয়া মোট বিদেশি শিক্ষার্থীর এক-তৃতীয়াংশই দক্ষিণ এশিয়ার এই চারটি দেশের পাসপোর্টধারী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিউজ ডট এইউকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার বাংলাদেশ ও বাকি তিনটি দেশকে ‘এভিডেন্স লেভেল-২ থেকে ৩ এ নামানো হয়েছে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগের সাবেক উপসচিব আবুল রিজভী বলেন, এই পরিবর্তন স্বচ্ছতার উদ্বেগ কমাতে সহায়তা করবে। একই সময়ে প্রকৃত শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১০

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১১

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১২

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৩

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৪

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৫

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৬

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৭

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৮

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৯

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

২০