বাংলা সংবাদ ডেস্ক
৫ অক্টোবর ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা—B-1/B-2—ইস্যুর ক্ষেত্রে ১০ হাজার থেকে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড আরোপের কার্যপদ্ধতি হালনাগাদ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

 

পররাষ্ট্র দপ্তরের ২ অক্টোবর হালনাগাদ করা নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত দেশের পাসপোর্টধারী কোনো আবেদনকারী B-1/B-2 ভিসার জন্য অন্য সব দিক থেকে যোগ্য বিবেচিত হলে তাকে ১০ হাজার, ১৫ হাজার অথবা ২০ হাজার ডলারের বন্ড দিতে হবে। নির্দিষ্ট পরিমাণ ভিসা সাক্ষাৎকারের সময় কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীর পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করবেন। বাংলাদেশের ক্ষেত্রে এই বন্ডের বিধান ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর রয়েছে; ২ অক্টোবর প্রকাশিত তথ্যটি মূলত প্রক্রিয়া ও ভ্রমণ-শর্তের হালনাগাদ।

 

আবেদনকারীদের কনস্যুলার কর্মকর্তার নির্দেশ পাওয়ার আগে কোনো অর্থ পরিশোধ বা Form I-352 জমা না দিতে সতর্ক করেছে পররাষ্ট্র দপ্তর। নির্দেশ দেওয়া হলে সরকার-প্রদত্ত Pay.gov লিংকের মাধ্যমে বন্ডের অর্থ দিতে হবে। আবেদনকারী ছাড়াও পরিবারের সদস্য, বন্ধু বা ব্যবসায়িক সহযোগী অর্থ দিতে পারবেন; তবে Form I-352-এ উল্লেখ করা obligor বা বন্ডদাতার নামের সঙ্গে অর্থ পরিশোধকারীর নাম হুবহু মিলতে হবে।

 

বন্ড দিয়ে ভিসা পাওয়া নিশ্চিত হবে না। কর্মকর্তার নির্দেশ ছাড়া অর্থ পরিশোধ করলে তা ফেরত না-ও পাওয়া যেতে পারে বলে সতর্ক করেছে মার্কিন সরকার।

 

হালনাগাদ নির্দেশনা অনুযায়ী, বন্ডের আওতায় ভিসাপ্রাপ্ত ব্যক্তিকে বাণিজ্যিক বিমানবন্দর অথবা অনুমোদিত CBP preclearance বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থান করতে হবে। স্থলবন্দর, সমুদ্রবন্দর, চার্টার বিমান কিংবা সাধারণ বিমান চলাচলের বন্দর ব্যবহার করা যাবে না। সময়মতো যুক্তরাষ্ট্র ত্যাগ এবং ভিসার সব শর্ত মানা হলে বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়ার বিধান রয়েছে। এই বন্ড শুধু B-1/B-2 ব্যবসা ও পর্যটন ভিসার জন্য প্রযোজ্য। অভিবাসী ভিসা, K-1 fiancé(e) ভিসা কিংবা F-1 শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

১

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

২

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

৩

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

৪

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

৫

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

৬

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

৭

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

৮

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

৯

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১০

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

১১

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১২

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১৩

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১৪

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১৫

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১৬

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

১৭

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১৮

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১৯

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

২০