বাংলা সংবাদ ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের পিকনিক ২০২৬ অনুষ্টিত

২৬ জুলাই যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির বুচার পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পিকনিক ২০২৬। প্রবাসী গোয়াইনঘাটবাসীর মিলনমেলায় দিনব্যাপী নানা আয়োজন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। সংগঠনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বদরুল-এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ও ইফতেখার হেলাল-এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। বিকেল ৩টায় যুক্তরাষ্ট্রের ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে পিকনিকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা সর্বজনাব গোলাম কিবরিয়া হেলাল, অতিরিক্ত পুলিশ কমিশনার অমূল্য চৌধুরী(সাবেক), আব্দুস সালাম, অধ্যাপক অরবিন্দ চৌধুরী মৃদুল, অধ্যাপক মো. আমিনুল হক, জালাল উদ্দিন, মনাফ আহমদ বাবুল, ফিটজজেরাল্ড স্কুল বোর্ডের ট্রাস্টি খাজা শাহাব আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী, পিকনিক ২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক মো. কামাল আবেদীন এবং এডভোকেট মাহ্ফুজুর রহমান রুমন। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন। তিনি তাঁর বক্তব্যে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যতিক্রমী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। মেয়র লরি স্টোন বলেন, বাঙালি কমিউনিটির এই ব্যতিক্রমী আয়োজন তাঁকে মুগ্ধ করেছে। তিনি এমন সুন্দর ও সৃজনশীল উদ্যোগ গ্রহণের জন্য গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানকে আন্তরিক ধন্যবাদ জানান। মেয়র লরি স্টোন বিভিন্ন খেলাধুলায় নিজে অংশগ্রহণ করেন এবং রশিটানাটানি প্রতিযোগিতায় নিজ দলের নেতৃত্ব প্রদান করেন। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান নায়িম চৌধুরী, ড. রাব্বি আলম, মাহবুবে রাব্বি, মিনহাজ চৌধুরী, সীমা আহমেদ, ইঞ্জিনিয়ার খাজা আফজল হোসাইন, কবির আহমেদ, শাব্বির হোসাইন, আজিজ আহমেদ, ফয়সল আহমেদ।

 

এ সময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিতিত ছিলেন আবুল কালাম আজাদ, এডভোকেট আব্দুর রাহিম, এডভোকেট আব্দুর রাশিদ লাল,এডভোকেট কয়সর আহমেদ, এডভোকেট নাজিম,সৈয়দ শাহেদুল হক, হেলাল উদ্দিন রানা, বাসির উদ্দিন, হাজি আব্দুর রকিব, সিরাজুল ইসলাম, জাফর ইকবাল, কামাল পাশা, শরীফ উদ্দিন, শাহাদাত হোসাইন মিন্টু, খালেদ আহমেদ,নজরুল ইসলাম, কামাল পাশা,জুবের আহমেদ,গুলজার আহমেদ, কামাল উদ্দিন, রফিক উদ্দিন, জাহাঙ্গীর আহমেদ,রুমন আহমেদ, রায়হান আহমেদ, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন,খোকন আহমেদ, কামাল উদ্দিন, খালেদ আহমেদ, নিজাম উদ্দিন, আলমগীর সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আগত অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা উপহার প্রদান করা হয়। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান হেলাল, চিন্ময় আচার্যী, তুফায়েল রেজা সুহেল, মাহমুদুল হক লিটু ও ফয়সল আহমেদ মুন্না।

 

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল লতিফ বাবুল, মোঃ রমিজ উদ্দিন, জয়নাল উদ্দিন, গোলাম আজম মাসুক, মফিজুর রহমান, মোঃ জয়নাল আবেদীন,আক্তার হোসেন মাসুক, আব্দুল মালিক, মোঃ আশরাফুল আমিন, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোঃ হেলাল আবেদীন, মোঃ আব্দুল খালিক, ফয়সল আহমেদ, খালিক উদ্দিন, মনির উদ্দিন, কয়েস আহমেদ, আলিম উদ্দিন, মোঃ সোয়াইব,আলিম আহমেদ, আনিস জামান,আবুল হাসনাত রতন, আবু কাওসার, জাকির মুন্না, রানু আহমেদ, ওলিউর রহমান, লুৎফুর আহমেদ, মোঃ জালাল আবেদীন, বেলাল আল আজাদ, বেলাল উদ্দিন মাস্টার, রাসেল আহমেদ, এস এম জয়নাল, মাসুম আহমেদ, ফয়েজ আহমেদ, সেলিম আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, কামরুল হাসান, আল মামুন, হরমুজ আলী, শাহেদ উদ্দিন, শামীম আহমেদ. শুভ আহমেদ, সাঈদ আলী মেম্বার, হারুনুর রাশিদ, মঈন উদ্দিন, পাপ্পু আহমেদ, সালমান আহমেদ, বেলাল আহমেদ, শামসুদ্দিন, আলিম উদ্দিন সহ অন্যান্যরা। যুক্তরাষ্টের অন্নান্য স্টেট থেকে অতিথি হিসাবে যোগদান করেন এডভোকেট মাহফুজুর রহমান রুমন, খালেদ মুর্শেদ, শাহীন আহমেদ, সায়েদ মামুন, রাকিব হোসাইন।

 

মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় অনুষ্ঠানের তৃতীয় পর্ব। শিশু-কিশোর নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী প্রতিযোগীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩২ টি খেলাধুলার ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ১০৮ জনের হাতে সংগঠনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফি সুরেলা কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত উপচে পড়া শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত খাজা ক্যাফে-এর সৌজন্যে অতিথিদের জন্য জালমুড়ি, চানাচুর, তরমুজ, চা, কফি, বিস্কুটসহ বিভিন্ন মুখরোচক খাবার সবার দৃষ্টি আকর্ষণ করে। আন্তরিক আতিথেয়তা, প্রাণবন্ত আয়োজন এবং প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক পিকনিক ২০২৬ এক মিলনমেলায় পরিণত হয়।

 

সর্বশেষ টানটান উত্তেজনার মধ্যে একটি অত্যাধুনিক গাড়ি, রেফ্রিজারেটর, ল্যাপটপ, টিভি সহ ১৪ টি আকর্ষণীয় পুরস্কারের রাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার বিজয়ী জনাব মনজুর আহমেদের নিকট চাবি হস্তান্তরের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তী টানা হয়। সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মেদ নজরুল ইসলাম বদরুল আগত সকল অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দকে সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ফেঞ্চুগঞ্জ সোসাইটির বনভোজন মিলন মেলায় পরিনত

বর্ণাঢ্য আয়োজনে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের পিকনিক ২০২৬ অনুষ্টিত

মিশিগানে বামের ১৭তম বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল সম্পন্ন

এইচ-১বি ভিসা কর্মসূচি ৩ বছরের জন্য স্থগিতের উদ্যোগ

নতুন মার্কিন শুল্ক তালিকায় ৬০ দেশ, বাংলাদেশের ওপর ১০ শতাংশ কর

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

১০

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

১১

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

১২

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

১৩

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

১৪

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

১৫

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১৬

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১৭

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১৮

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১৯

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

২০