২ অগাস্ট ২০২২, ৭:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যা: হিকমাহ ইন্সটিটিউট অফ মিশিগানের ত্রাণ বিতরণ

যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সহযোগিতায় ৩০ জুলাই হিকমাহ ইন্সটিটিউট অফ মিশিগান, ইউএসএ-এর উদ্যোগে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা ফাইযুল ইসলাম মামুন নিজ এলাকার মসজিদ-মাদরাসাসহ প্রায় ৫০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।

মাওলানা আহমদ দিদার রাসেলের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারইগ্রাম ফুরকানিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম শায়েখ নুরুল ইসলাম (পীর সাহেব বারইগ্রামী)।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম (সরিষপুরী), হিকমাহ ইন্সটিটিউট অফ মিশিগান, ইউএসএ-এর প্রতিষ্ঠাতা মাওলানা ফাইযুল ইসলাম মামুন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার আয়ূব হোসেন, রিফাতপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি মাওলানা আনাউল হক, মাজমাহ্ ইউনিভার্সিটি সৌদি আরব এর শিক্ষার্থী মাওলানা সালমান আহমদ জোয়ারদার, বারইগ্রাম মাদরাসার শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সেবুল আহমদ, বদরুল ইসলাম, আদনান আহমদ জোয়ারদার, সেলিম আহমদ।

সার্বিক সহযোগিতায় ছিলেন ন্যাশনাল ওয়েল ফেয়ার সোসাইটি সরিষপুরের সদস্য জাবেদ আহমদ ও জাহাঙ্গীর আলমসহ প্রমুখ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, হিকমাহ ইন্সটিটিউট অফ মিশিগান, ইউএসএ একটি সমাজ সেবায় নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এটি ২০১৯ সালের ১৯ আগষ্ট প্রতিষ্ঠিত হয়। মাওলানা ফাইযুল ইসলাম মামুন এটির ফাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং জনপ্রিয় ফেসবুক গ্রুপ মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প -এর এডমিন জাহিদুল ইসলাম মারুফ এটির সহ-প্রতিষ্ঠাতা।

কুরআন-সুন্নাহ ভিত্তিক জীবন গঠন ও শিক্ষিত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অনাথ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করা প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। সালফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করে চলা এ প্রতিষ্ঠানের মূলনীতি। তাছাড়া, দরিদ্র ও অসচ্ছল নারী-পুরুষকে স্বনির্ভর করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বন্যা বা প্রাকৃতিক নানা দুর্যোগ-দুর্ঘটনায় ত্রাণ বিতরণ করে থাকে প্রতিষ্ঠানটি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

১০

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১১

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১২

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১৩

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৪

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৫

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৬

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৭

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৮

বসুধা : অনামিকা নেওয়াজ

১৯

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

২০