আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

 

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরে মাসব্যাপী ‘সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান’ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

 

 

সোমবার (১৬ মার্চ) দুপুরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি। এ উপলক্ষে তার নেতৃত্বে পৌরশহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য পরিচ্ছন্নতা র‌্যালি বের করা হয়।

 

 

র‍্যালি শেষে তিনি পৌরশহরের একটি নালার ময়লা-আবর্জনা পরিষ্কার করে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি সবাইকে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

 

 

 

 

 

পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, প্রবীণ বিএনপি নেতা মুহিবুর রহমান ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম,  সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌরসভার সহকারী প্রকৌশলী রাজিব বড়ুয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১০

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১১

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১২

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৩

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৪

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৫

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৬

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৭

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৮

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৯

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

২০