বাংলা সংবাদ ডেস্ক
২ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘বইবিহীন’ বইয়ের দোকান

বইয়ের দোকানের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে তাকভর্তি বই, পাতার গন্ধ আর নীরব পাঠকের ছবি। তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এমন একটি বইয়ের দোকান খুলেছে, যেখানে কাগজে ছাপা কোনো বই নেই। পৃষ্ঠা বা মলাটের হিসাব নেই। আছে এক ভিন্ন ধাঁচের বইয়ের জগৎ।

 

অডিওবুক প্ল্যাটফর্ম অডিবল গত শুক্রবার ম্যানহাটানের লোয়ার ইস্ট সাইডে অডিও বুকের এই পপআপ স্টোর খুলেছে। এর নাম দেওয়া হয়েছে অডিবল স্টোরি হাউস। ই–কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের সহযোগী প্রতিষ্ঠান অডিবল বলছে, এটি নিউইয়র্কের প্রথম ‘বইবিহীন বইয়ের দোকান’।

 

দোকানটিতে ঢুকলে চোখে পড়বে না কোনো বইয়ের তাক বা উপন্যাসের স্তূপ। বরং দোকানের তাকজুড়ে সাজানো আছে ‘স্টোরি টাইল’ নামের অডিওবুক ট্যাবলেট। এ স্টোরি টাইলগুলোকে প্লেয়ারে ঢোকালেই হেডফোনে শোনা যায় গল্প। অর্থাৎ এখানে বই পড়া নয়, আসলে বইয়ের লেখাগুলো শোনা যাবে!

 

প্রতিটি স্টোরি টাইল থেকে শোনা যায় কোনো বইয়ের অংশবিশেষ। ওই অংশবিশেষ শুনে পছন্দ হলে গ্রাহক পুরো বইটি অডিবলের অ্যাপে পাবেন। দোকানের ভেতরে একটি বিশেষ কক্ষও আছে। সেখানে হেডফোন ছাড়াই স্পিকার বাজিয়ে গল্প শোনার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া আছে ‘লিসেনিং বার’। সেখানে ‘স্টোরি টেন্ডার’–এর সাহায্যে পছন্দ ও আগ্রহ অনুযায়ী উপযুক্ত অডিওবুক খুঁজে নেওয়া যায়।

 

অডিবলের প্রধান নির্বাহী কর্মকর্তা বব ক্যারিগান বলেন, ‘এটি এমন একটি জায়গা, যা পুরোপুরি অডিও গল্প বলাকে জীবন্ত করে তোলার জন্য তৈরি করা হয়েছে। বব বলেছেন, এই পপআপ স্টোরটি এক মাসের জন্য চালু করা হয়েছে। এর উদ্দেশ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ ঘুরে ঘুরে অডিওবুক দেখতে পারবে এবং অন্যদের সঙ্গে যুক্ত হতে পারবে।

 

অডিওবুক বাজারে আধিপত্য বিস্তার করা প্ল্যাটফর্ম অডিবল সাবস্ক্রিপশনভিত্তিক সেবা দিয়ে থাকে। আলাদা করে বই কেনার সুযোগ এবং অ্যামাজন অ্যাকাউন্টধারীদের জন্য কিছু অডিও বুক বিনা মূল্যে শোনার সুবিধাও দেয় তারা। অডিও পাবলিশার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে ২২২ কোটি ডলার মূল্যের অডিওবুক বিক্রি হয়েছে, যা গত পাঁচ বছরে প্রায় দ্বিগুণ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০