অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
৮ জুলাই ২০২৪, ১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রান্সের নির্বাচনে বামপন্থীদের বেশিরভাগ আসন জেতার সম্ভাবনা

ফ্রান্সের নির্বাচন নিয়ে রবিবারের প্রজেকশন অনুযায়ী বামপন্থীদের কোয়ালিশন সংসদের বেশির ভাগ আসন জিতেছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট দ্বিতীয় অবস্থানে আর উগ্র ডানপন্থী দল তৃতীয় অবস্থানে।

কোনো একটি জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটি রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মুখোমুখি। রবিবার দেরিতে বা সোমবার ভোরে ভোটের চূড়ান্ত ফলাফল জানা যাবে।

ম্যাক্রোঁ মাত্র চার সপ্তাহ আগে হঠাৎ করে এই নির্বাচন দেন।
প্রোজেকশন অনুযায়ী অত্যন্ত অজনপ্রিয় এই প্রেসিডেন্ট সংসদের নিয়ন্ত্রণ হারাচ্ছেন। মেরিন লে পেন-এর উগ্র ডান দল সংসদে আগের চাইতে অনেক বেশি আসনে জিতেছে তবে প্রত্যাশার চাইতে তা কম।

পারমাণবিক শক্তিধর এবং একটি প্রধান অর্থনৈতিক শক্তি ফ্রান্সের নির্বাচনের ফলাফল ইউক্রেনের যুদ্ধ, বৈশ্বিক কুটনীতি এবং ইউরোপের অর্থনৈতিক স্থিতির ওপর প্রভাব ফেলবে।
কে ফ্রান্সের প্রধানমন্ত্রী হবেন এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে নেতৃত্ব দেবেন, সেটা নিয়ে আগামি কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক দর কষাকষি চলতে পারে। ম্যাক্রোঁকে হয়তো এমন এক প্রধামন্ত্রীর পাশে কাজ করতে হবে, যিনি তার বেশিরভাগ অভ্যন্তরীন নীতির বিরোধী।

প্রজেকশন সঠিক হলে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রধান স্তম্ভ এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি বড় রকমের অনিশ্চয়তার মধ্যে পড়বে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে, দুপুর নাগাদ (১০.০০ জিএমটি) ভোটার উপস্থিতি ২৬.৩ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২২ সালে ভোটের দ্বিতীয় দফার ১৮.৯৯ শতাংশ থেকে বেড়েছে। এ উপস্থিতি ফ্রান্সে মেরুকরণের দৃষ্টিভঙ্গির উপর আলোকপাত করে এমন একটি নির্বাচনের প্রতি জনগণের চরম আগ্রহ প্রকাশ করে।

জরিপকারী কোম্পানি হ্যারিস ইন্টারঅ্যাকটিভ এবং ইপসস বলে, ১৯৮১ সালের পর এটি ভোটারদের দুপুর নাগাদ সর্বোচ্চ উপস্থিতি।

শহর এবং মফস্বলগুলোতে সন্ধ্যা ৬টায় (১৬:০০ জিএমটি) এবং বড় শহরগুলোতে ৮টায় ভোট শেষ হবে। সকাল ৮টায় ভোট কেন্দ্রের নমুনা থেকে প্রাথমিক গণনার ভিত্তিতে প্রাথমিক অনুমান সরবরাহ করবে।

তিন সপ্তাহের সংক্ষিপ্ত প্রচারণার সময় রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, কর্তৃপক্ষ প্রার্থী এবং প্রচারকারীদের উপর ৫০ টিরও বেশি শারীরিক হামলা রেকর্ড করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

২

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৩

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৪

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৫

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৬

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৭

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৮

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৯

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১০

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১১

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১২

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৩

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৪

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৫

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৬

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৭

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৮

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৯

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

২০