১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেডারেল রায় : যুক্তরাষ্ট্রে অভিবাসী পরিবারের শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত

যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী শিশুদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন এক ফেডারেল আদালত। গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিয়াটলের বিচারক রিকাডো মার্টিনেজ ঘোষণা করেন, অবৈধভাবেও বসবাসরত কোনো শিশু প্রি-স্কুল শিক্ষা প্রোগ্রামে অংশগ্রহণে বাধাপ্রাপ্ত হবে না।

 

 

 

উল্লেখিত প্রি-স্কুল প্রোগ্রামটি মূলত দরিদ্র ও নিম্ন আয়ের শিশুদের জন্য, যেখানে প্রাথমিক শিক্ষা ছাড়াও স্বাস্থ্যসেবা ও পুষ্টি সুবিধা প্রদান করা হয়। নতুন এই রায়ের মাধ্যমে দেশব্যাপী নিশ্চিত হলো যে, শিক্ষার ক্ষেত্রে কোনো শিশুই অভিবাসন-ভিত্তিক বৈষম্যের শিকার হবে না।

 

 

 

এই মামলাটি দায়ের করা হয়েছিল ইলিনয়, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ও উইসকনসিনের প্রাথমিক শিক্ষা সংস্থা এবং দুটি অভিভাবক সংগঠনের পক্ষ থেকে। তারা চ্যালেঞ্জ করেছিলেন গত ২৪ জুলাইয়ের নির্দেশনা, যেখানে অভিবাসীদের সরকারি সুবিধার আওতা সম্প্রসারণ করে প্রি-স্কুল প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিচারক মার্টিনেজ জানান, সংশ্লিষ্ট সংস্থা প্রয়োজনীয় বিধি-নিয়ম মেনে চলেনি এবং প্রশাসনের দাবি আইনটির সঙ্গে সাংঘর্ষিক।

 

 

 

আইনজীবী জেনেসা কালভো-ফ্রিডম্যান আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “আজকের রায় স্পষ্ট করে দিয়েছে যে কোনো সংস্থা পরিবারগুলোর ওপর অভিবাসনভিত্তিক সীমাবদ্ধতা চাপিয়ে দিতে পারবে না।” তবে হোয়াইট হাউস এবং স্বাস্থ্য ও মানবসম্পদ বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 

 

এ রায়ের ফলে অভিবাসী শিশুরা নিরাপদে প্রি-স্কুল প্রোগ্রামে অংশ নিতে পারবে। শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধু শিশুদের শিক্ষার অধিকার রক্ষাই নয়, বরং স্বাস্থ্য, পুষ্টি এবং সার্বিক উন্নয়নের জন্যও একটি যুগান্তকারী পদক্ষেপ। অভিবাসী পরিবারগুলোর জন্য এটি নিঃসন্দেহে এক আশার আলো হয়ে এসেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০