যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীর ঐতিহ্যবাহী সংগঠন ‘ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান’-এর বার্ষিক বনভোজন ২৫ আগস্ট রোববার অনুষ্ঠিত হবে।
বনভোজনটি সেন্টার লাইন এমআইস্থ ২৫৩৫৫ লরেন্সে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলাসহ র্যাফেল ড্র’র আয়োজন করা হবে। র্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার হিসেবে থাকবে একটি গাড়ি, দ্বিতীয় পুরস্কার টেলিভিশন, তৃতীয় পুরস্কার একটি ল্যাপটপ, চতুর্থ পুরস্কার একটি ফ্রিজ, পঞ্চম পুরস্কার একটি আইপ্যাড, ষষ্ট পুরস্কার একটি বাইক, সপ্তম পুরস্কার ডিনার সেটসহ আকর্ষণীয় অনেক পুরস্কার। বনভোজনে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য বনভোজন অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক শাহজাহান কবির লিটন, প্রধান সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম খান, সার্বিক তত্ত্বাবধায়ক মোঃ সেলিম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক রুবেল আহমদ সাজু বিশেষভাবে আমন্ত্রণ করেছেন।
মন্তব্য করুন