২৩ জুলাই ২০২২, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা জেএমসি-তে অনুষ্ঠিত

বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজার নামাজ নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) শনিবার (২৩ জুলাই) জোহর নামাজের পর মুসল্লীদের অংশ গ্রহনে অনুষ্টিত হয়।

জানাজার নামাজে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগ লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি এবং বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সংসদের কার্যকরী সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু সহ নিউইয়র্কের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার জানাজায় বাংলাদেশ সরকারের পক্ষে আরো উপস্থিত ছিলো জাতিসংঘে দেশের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি ড. মনোয়ার হুসেন এবং নিউইয়র্কস্থ ভারপ্রাপ্ত কনসুলেট জেনারেল নাজমুল হাসান। দুজনেই মরহুমের জন্য দোয়া কামনা করে বক্তব্য রাখেন।

জানাজার নামাজে ইমামতি ও বিশেষ দোয়া পাঠক করেন জেএমসি’র খতিব ও ইমাম মওলানা মির্জা আবু জাফর বেগ। নামাজ শেষে বাংলাদেশ মুক্তিযাদ্ধা সংসদ ইউএসএ কমান্ড ইন্কের সভাপতি আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে মরহুমকে সতীর্থ মুক্তিযাদ্ধাদের পক্ষ থেকে শেষ অভিবাদন জানানো হয়।

এডভোকেট ফজলে রাব্বী মিয়া। ছবি সংগৃহীত।

নিউইয়র্কস্থ বাংলাদেশ জেনারেল কনসুলেট সুত্রে জানা যায় শনিবার (২৩ জুলাই) আমিরাত এয়ার লাইন্সের ১১ টার ফ্লাইটে মরহুমের মরদেহ বাংলাদেশ পাঠানো হবে।

দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত সদ্য প্রয়াত এডভোকেট ফজলে রাব্বী মিয়া স্থানীয় মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (২২ জুলাই) বেলা ৪ ঘটিকায় মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

২

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৩

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৪

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৫

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৬

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৭

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৮

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৯

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১০

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১১

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১২

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৩

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৪

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৫

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৬

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৭

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৮

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৯

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২০