বাংলা সংবাদ ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টের আদালতের আদেশ মেনে চলা উচিত বলে মনে করেন ৮২ শতাংশ মার্কিনীরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সব সময় ফেডারেল আদালতের আদেশ মেনে চলা উচিত বলে মনে করেন বেশির ভাগ মার্কিন নাগরিক। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই বিচারকদের সমালোচনা করছে, যাঁরা কিনা ট্রাম্পের কয়েকটি নির্বাহী আদেশ আটকে দিয়েছেন।

 

যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার বিষয়টি সামনে এলে সমীক্ষায় অংশগ্রহণকারীরা, বিশেষ করে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যরা তাঁর সিদ্ধান্তের প্রতি বেশি নমনীয় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো।গত রোববার শেষ হওয়া তিন দিনের এ সমীক্ষায় দেখা গেছে, এতে ৮২ শতাংশ অংশগ্রহণকারী এই বিবৃতির সঙ্গে একমত যে না চাইলেও মার্কিন প্রেসিডেন্টের ফেডারেল আদালতের রায় মেনে চলা উচিত। এ সমীক্ষায় অংশগ্রহণকারীদের বেশির ভাগ ডেমোক্র্যাট ও রিপাবলিকান।

 

যুদ্ধকালীন ক্ষমতার অধীনে ট্রাম্পের সাম্প্রতিক অভিবাসীদের বিতাড়ন সম্পর্কে বিশেষভাবে জিজ্ঞাসা করা হলে ৭৬ শতাংশ রিপাবলিকান তাঁর এ পদক্ষেপের সঙ্গে একমত পোষণ করেন। যদিও আদালত তাঁর এই পদক্ষেপ স্থগিত করে দিয়েছেন। ওই রিপাবলিকানরা মনে করেন, আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের বিতাড়ন অব্যাহত রাখা উচিত। অন্যদিকে মাত্র ৮ শতাংশ ডেমোক্র্যাট ট্রাম্পের এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন।

 

সমীক্ষার ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্পের দলের বেশির ভাগ সদস্য এখনো বিশ্বাস করেন, সাধারণত মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার এখতিয়ার থাকা উচিত আদালতের। তবে যেসব মানুষ দেশের জন্য হুমকিস্বরূপ, তাঁদের বিতাড়িত করার ক্ষেত্রে রিপাবলিকানরা আদালতের আদেশ অমান্য করার পক্ষে ট্রাম্পকে সমর্থন করবেন।

 

সুত্র : রয়টার্স ও ইপসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০