বাংলা সংবাদ ডেস্ক
২২ অগাস্ট ২০২৪, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাবন্ধিক ও গবেষক গোলাম মুরশিদ আর নেই

একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক ড. গোলাম মুরশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।  বৃহস্পতিবার বিকেল ৪ টায় লন্ডনের কুইন্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

গোলাম মুরশিদের স্ত্রী এলিজা মুরশিদের বরাত দিয়ে বাংলা একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) ড. তপন বাগচী তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি জানান, মৃত্যুর আগে তার পাশে ছিলেন স্ত্রী এলিজা মুরশিদ ও কন্যা বিপাশা গার্গী। গোলাম মুরশিদের ছেলে পাণিনি মুরশিদ (অন্তু) আমেরিকায় অবস্থান করছেন। তিনি লন্ডনে পৌঁছানোর পর গোলাম মুরশিদকে লন্ডনে সমাহিত করা হবে।

গোলাম মুরশিদ ১৯৪০ সালের ৮ এপ্রিল বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ছিলেন লন্ডনপ্রবাসী একজন বাংলাদেশী লেখক, গবেষক, সংবাদ উপস্থাপক এবং আভিধানিক।

গোলাম মুরশিদ এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনে (বিবিসি) সংবাদ পাঠক ও উপস্থাপক হিসেবে কাজ করতেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত ছিলেন। লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজের একজন গবেষণা সহযোগী ছিলেন তিনি।  কাজের ফাঁকে ফাঁকে তিনি ভয়েস অব আমেরিকাতেও কন্ঠ দিতেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। ২০২১ সালে ভাষা ও সাহিত্য বিভাগে সর্বোচ্চ সম্মাননা একুশে পদক লাভ করেন।

গোলাম মুরশিদ বাংলা সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি ও সমাজ নিয়ে বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। নারী অধ্যয়ন, বাংলা ভাষা ও সাহিত্য, এবং বাংলার সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে তিনি ৩০টিরও বেশি বই ও অসংখ্য প্রবন্ধ প্রকাশ লিখেছেন।

তার  উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে, আশার ছলনে ভুলি (১৯৯৫); কালান্তরে বাংলা গদ্য (১৯৯২); রাসসুন্দরী থেকে রোকেয়া: নারী প্রগতির একশো বছর (১৯৯৩); সংকোচের বিহ্বলতা (১৯৮৫); সমাজ সংস্কার আন্দোলন ও বাংলা নাটক (১৯৮৫); বাংলা মুদ্রণ ও প্রকাশনার আদিপর্ব (১৯৮৬); রেলাকট্যান্ট ডেবুট্যান্ট: রেসপন্স অফ বেঙ্গলি ওমেন মডার্নাইজেশন (১৯৮৩); রবীন্দ্রবিশ্বে পূর্ববঙ্গ পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা (১৯৮১) স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি (১৯৭১)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০