২৮ অক্টোবর ২০২৩, ২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রসেনজিতের ডাকে হাজির ঋতুপর্ণা!

বালিগঞ্জের ‘উৎসব’ প্রাঙ্গণে তখন চাঁদের হাট। উপলক্ষ, ইন্ডাস্ট্রির কাছের মানুষদের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিজয় সম্মেলনের আয়োজন করেছেন।

পুজোয় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘দশম অবতার’। ছবির ব্যবসাও আকর্ষণীয়। নির্মাতাদের দাবি, প্রথম সাত দিনে ছবিটি বক্স অফিসে ৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে। তাই শুধু বিজয় সম্মেলন নয়, ছবির সাফল্য উদ্‌যাপনও ছিল একত্র হওয়ার অন্যতম লক্ষ্য।

তখন ঘড়ির কাঁটা অনেকটাই এগিয়েছে। ‘উৎসব’ প্রাঙ্গণে হাজির ঋতুপর্ণা সেনগুপ্তের গাড়ি। তাঁকে স্বাগত জানাতে এগিয়ে গেলেন প্রসেনজিৎ। জুটিকে ঘিরে তখন ক্যামেরার ঝলকানি। ইন্ডাস্ট্রির যে কোনও অনুষ্ঠানে প্রসেনজিৎ-ঋতুপর্ণা একসঙ্গে উপস্থিত থাকলে তা আলাদা করে নজর কাড়ে। এ দিনও তার অন্যথা হল না। দু’জনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ় দিলেন।

তবে এই সৌজন্যের নেপথ্যে অন্য কারণও রয়েছে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর পরবর্তী ছবির শুটিংয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন। গত জানুয়ারি মাসে এই ছবির ঘোষণার সময় জানা গিয়েছিল, ছবিতে আরও এক বার জুটি বাঁধবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। জুটি হিসাবে এটা যুগলের পঞ্চাশতম ছবি হতে চলেছে। সূত্রের খবর, আগামী মাসের শুরুতে ছবির শুটিং শুরু হয়ে যাবে।

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাগপঞ্চমী’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। প্রথম ছবিই হিট। এর পর একাধিক ছবিতে দর্শকদের মন জয় করে নিয়েছেন তাঁরা। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির পর ছিল দীর্ঘ বিরতি।

অবশেষে ২০১৬ সালে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘প্রাক্তন’ ছবিতে নতুন আঙ্গিকে দর্শকের সামনে হাজির হয় এই জুটি। দু’বছর পর কৌশিক ‘দৃষ্টিকোণ’ ছবিতে সুপারহিট জুটিকে আবার ফিরিয়ে আনেন। সময় এগোলেও প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ম্যাজিক এখনও অমলিন। নতুন ছবিতে তাঁরা কী ভাবে দর্শকদের সামনে হাজির হন, সেটাই এখন দেখার।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১০

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১১

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১২

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৩

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৫

১৬

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৭

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৯

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

২০