বাংলা সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন পিৎজা হাটের সহপ্রতিষ্ঠাতা ড্যান কার্নি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। যুক্তরাষ্ট্রের উইচিটা স্টেট ইউনিভার্সিটি ও সেরিব্রাল পালসি রিসার্চ ফাউন্ডেশন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রায় ৭০ বছর আগে নিজের ভাই ফ্রাঙ্ক কার্নিকে সঙ্গে নিয়ে পিৎজা হাট প্রতিষ্ঠা করেন ড্যান। ২০২০ সালে মারা যান তাঁর ভাই ফ্রাঙ্ক।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৩১ সালে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে জন্মগ্রহণ করেন ড্যান কার্নি। সাত ভাই–বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। উইচিটা স্টেট ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ১৯৫৮ সালে মাত্র ৬০০ ডলার ঋণ নিয়ে দুই ভাই পিৎজা হাটের প্রথম রেস্তোরাঁ চালু করেন। এ জন্য তাঁরা মায়ের কাছ থেকে পাওয়া অর্থ ব্যবহার করেছিলেন। একটি সাময়িকীতে পিৎজার জনপ্রিয়তা নিয়ে প্রতিবেদন পড়ে এ ব্যবসা শুরুর আগ্রহ তৈরি হয় তাঁদের।

 

পিৎজা হাটের প্রথম রেস্তোরাঁটি চালু করা হয়েছিল এমন একটি জায়গায়, যেখানে আগে তাঁদের বাবা মুদিদোকান পরিচালনা করতেন। ১৯৪৮ সালে বাবার মৃত্যুর পর মাত্র ১৭ বছর বয়সে পারিবারিক ব্যবসার দায়িত্ব নেন ড্যান। সে সময় গ্রাহকদের কাছ থেকে খাবারের অর্ডার নেওয়া, খাবার সরবরাহ করা এবং অন্যান্য কাজও সামলাতেন তিনি।

 

পরবর্তী সময়ে দুই ভাইয়ের উদ্যোগে পিৎজা হাট দ্রুত জনপ্রিয়তা লাভ করে। কানসাসের টোপেকায় প্রথম ফ্র্যাঞ্চাইজি শাখা চালুর পর ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটি। একপর্যায়ে বিশ্বের ৯০টি দেশে ব্যবসা সম্প্রসারণ করে পিৎজা হাট। ১৯৭৭ সালে দুই ভাই প্রতিষ্ঠানটি বহুজাতিক কোম্পানি পেপসিকোর কাছে বিক্রি করে দেন। পরে এর সদর দপ্তর টেক্সাসে স্থানান্তর করা হয়।

 

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ড্যান কার্নি। দীর্ঘ পাঁচ দশক তিনি সেরিব্রাল পালসি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা এবং এ বিষয়ে গবেষণায় অবদানের জন্যও তিনি প্রশংসিত হয়েছেন।

 

উইচিটা স্টেট ইউনিভার্সিটি ড্যান কার্নিকে একজন সফল উদ্যোক্তা, দানশীল ব্যক্তি ও সমাজের প্রতি নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে স্মরণ করেছে। স্ত্রী গেইলা, সন্তান ও নাতি–নাতনিদের রেখে গেছেন পিৎজা হাটের এই সহপ্রতিষ্ঠাতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

১

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

২

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

৩

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়মের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

৪

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

৫

আশ্রয়প্রার্থীদের প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা, এবার সুপ্রিম কোর্টে আইনি লড়াই

৬

মার্কিন রণতরী রুজভেল্ট মধ্যপ্রাচ্যে, নতুন সংঘাতের আশঙ্কা

৭

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

৮

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত ওয়াশিংটন

৯

নিউইয়র্কে NYPD ফ্যামিলি ডে উদযাপন, গর্বের সঙ্গে অংশ নিল BAPA

১০

মিশিগানে ইহুদি ভোটারদের অর্ধেক সমর্থন পেয়েছেন আবদুল এল-সাইয়েদ

১১

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মাঠে নামছে ডেমোক্র্যাটরা

১২

অবসরকালীন সঞ্চয়ে নতুন সুযোগ, ২০২৭ সালে ৪০১(কে) সীমা বাড়াল আইআরএস

১৩

চাকরিভিত্তিক গ্রিনকার্ডে নতুন নিয়মের উদ্যোগ, বাড়তে পারে নিয়োগকর্তাদের দায়িত্ব

১৪

মেটার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা আরোপ করল ইতালি

১৫

ওয়ার্ক পারমিট নিয়ে নতুন দাবি, অভিবাসীদের পক্ষে সরব ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

১৬

এক টেবিলে ট্রাম্প, সি ও পুতিন, বদলে যেতে পারে বিশ্বরাজনীতির সমীকরণ

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী ধরপাকড়ে নতুন উদ্বেগ, আইসের হেফাজতে ৮ বছরের শিশু

১৮

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

১৯

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

২০