ফরহাদ আহমদ
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাখির ভোজ উৎসব দেখে বিজ্ঞানীদের স্বস্তি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল। এক দল পেলিক্যান উড়ে যাচ্ছে মাছের ঝাঁকের দিকে। তীব্র গতিতে পানিকে আলোড়িত করে ডুব দিচ্ছে। তারা নর্দার্ন অ্যাঙ্কোভিস, প্যাসিফিক সার্ডিন এবং ম্যাকরেল মাছ শিকার করছে। এই দৃশ্যকে প্রাণিবিজ্ঞানীরা বলছেন ভোজ উৎসব।

 

অস্তিত্ব সংকটে পড়া পেলিক্যানদের জন্য এই ঘটনা আশা জাগাচ্ছে। পেলিক্যান হলো বিশাল আকারের সামুদ্রিক পাখি। ভূমিতে তাদের কিছুটা আনাড়ি মনে হলেও আকাশে বেশ সাবলীল। প্রাপ্তবয়স্ক একটি পেলিক্যানের ওজন প্রায় চার কেজি। এদের ডানার বিস্তার প্রায় সাত ফুট। ঠোঁটের নিচের থলিটি একবারে প্রায় ১২ লিটার পর্যন্ত পানি ধরে রাখতে পারে।
এটা পৃথিবীর অন্য যে কোনো পাখির থলির চেয়ে বড়। এত বড় দেহের কারণে এদের প্রতিদিন প্রায় দেড় কেজি মাছ প্রয়োজন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সামুদ্রিক পাখিবিশারদ ট্যামি রাসেল বার্তা সংস্থা এপিকে বলেন, ‘এই পাখির সংখ্যা বাড়ছে না।

 

কিছু ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে।’ সেই জায়গায় পেলিক্যানদের এই ভোজ উৎসব সামুদ্রিক পরিবেশের জন্য ভালো লক্ষণ। মাছের প্রাচুর্যই এই পাখিদের উপকূলে টেনে এনেছে।
ক্যালিফোর্নিয়ার পাথুরে উপকূলে বাদামি পেলিক্যান পাথরের চূড়ায় ভিড় করে থাকে। তারা ব্যস্ত যাত্রীদের মতো গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এরপর উপকূল থেকে সামান্য দূরে মাছের বিশাল ঝাঁকের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য উড়াল দেয়। যখন বড় ঠোঁটযুক্ত পাখি মাছের সন্ধানে পানিতে ডুব দেয়, তখন সাদা ফেনা আলোড়িত হতে থাকে। এই ভোজ উৎসব দেখে ট্যামি রাসেল বলেন, ‘এটা আশা-জাগানিয়া দৃশ্য। কারণ যখন তারা খাবার পায় না, তখন দুর্বল হয়ে পড়ে।’

 

সম্প্রতি খাদ্যের টানে হাজার হাজার পাখি আশপাশের সৈকত ও পাথরের খাঁজে যাচ্ছে। পানকৌড়ি, গাংচিলও পেলিক্যানের সঙ্গে মিশে আছে। উপকূলের এই খাঁজে কেবল ঢেউয়ের অবিরাম গর্জন আর পাখির চিৎকার শোনা যায়। একসময় ক্যালিফোর্নিয়ার বাদামি পেলিক্যান অনেক সংকটে ছিল। ডিডিটি কীটনাশকের কারণে এদের ডিমের খোসা পাতলা হয়ে যাচ্ছিল। ফলে পাখিসংখ্যা দ্রুত কমতে শুরু করে। এ কারণে পাখিটিকে বিপন্ন প্রজাতির তালিকায় রাখা হয়েছিল।

 

২০০৯ সালে সে সংখ্যা পুনরুদ্ধার হলে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে পেলিক্যান একাধিক সংকটের মুখোমুখি। এর মধ্যে প্রধান হলো উষ্ণ হতে থাকা সমুদ্র। গরম পরিবেশ পেলে মাছ গভীর ও ঠান্ডা পানির দিকে সরে যায়। তখন পাখির খাবার খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এ ছাড়া বিষাক্ত শৈবাল ব্লুম বড় হুমকি। শৈবালের বিষক্রিয়ায় গত বছর বহু অসুস্থ ও ক্ষুধার্ত পেলিক্যান পাওয়া গিয়েছিল। বিজ্ঞানীরা পাখির পায়ে ইলেকট্রনিক ব্যান্ড ব্যবহার করে গতিবিধি পর্যবেক্ষণ করছেন। ট্যামি রাসেল বলেন, প্রজনন মৌসুমের আগে পেলিক্যানের দলকে আগ্রাসী ভোজ উৎসবে দেখা ইতিবাচক বার্তা। এটি ভবিষ্যতে পাখির সংখ্যা বাড়ার আশা জোগাচ্ছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০