বাংলা সংবাদ ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৫, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচিত না হলে অভিযুক্ত হতেন ট্রাম্প

নভেম্বরের নির্বাচনে যদি নির্বাচিত না হতেন ডনাল্ড ট্রাম্প তাহলে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেয়ার বেআইনি চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হতো। যুক্তরাষ্ট্রে এ বিষয়ে তদন্তে নেতৃত্ব দিচ্ছেন এমন একজন কর্মকর্তা এ কথা বলেছেন। তিনি বলেছেন, আংশিক প্রকাশিত তদন্ত রিপোর্টে স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ লিখেছেন, ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এর আবার পাল্টা জবাব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, স্মিথের তথ্য বিভ্রান্তিকর। তিনি যে তদন্ত করেছেন তা ভুয়া।

 

উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। কিন্তু তিনি তা মেনে নিতে পারেননি। তখন থেকেই তিনি জেনেবুঝে নির্বাচনে জালিয়াতির বিষয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছিলেন। তার ধারাবাহিকতায় ২০২১ সালের ৬ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ভয়াবহ দাঙ্গা হয়। এর জন্য ট্রাম্পকে অভিযুক্ত করা হয়। কিন্তু তিনি কোনো অন্যায় করেননি বলে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেন। অপরাধ সংঘটনের সময়ে ট্রাম্প ছিলেন প্রেসিডেন্ট। তারপর তিনি চার বছর ক্ষমতার বাইরে ছিলেন। পরে ২০২৪ সালের ৫ই নভেম্বরে পুনরায় নির্বাচিত হয়ে হোয়াইট হাউসের টিকেট পেয়েছেন। আগামী ২০শে জানুয়ারি সেই হোয়াইট হাউসের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তার হাতে নেয়ার কথা। নতুন করে নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে আইনগত অনেক ইস্যু রাতারাতি বাতাসে মিলিয়ে গেছে।

 

নির্বাচনের ফল বদলে দেয়ার যে মামলা আছে তা খারিজ করা হয়েছে। এমন অবস্থায় জ্যাক স্মিথের তদন্তের যে রিপোর্ট প্রকাশ হয়েছে তার অনেকটা অক্টোবরেই জানা যায়। এই রিপোর্ট এখন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় প্রকাশ করেছে কংগ্রেসের কাছে। তাতে আরও বিস্তারিত তথ্য আছে। এতে বিরোধীদের বিরুদ্ধে হুমকি ও সহিংসতাকে উস্কানি দেয়া সহ বিভিন্ন মাধ্যমে তিনি বেআইনিভাবে অপ্রত্যাশিতভাবে ক্ষমতা ব্যবহার করেছিলেন বলে অভিযোগকে সত্য বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ট্রাম্প জেনেবুঝেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছিলেন মিথ্যাভাবে। তদন্তকারীরা যেসব উল্লেখযোগ্য চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন তার বিস্তারিত আছে এতে। রিপোর্টে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সংবিধান একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিচারে বাধা দেয়। এ জন্য এই মামলা ক্লোজ করা হয়েছে।

 

সুত্রঃ বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১০

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১১

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১২

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৩

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৪

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৫

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৭

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৮

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৯

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

২০