৫ জুন ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউ ইয়র্ক সিটি পুলিশে ৫ বাংলাদেশির পদোন্নতি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট- এনওয়াইপিডিতে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান পাঁচ কর্মকর্তা। ৩০ মে সকালে এনওয়াইপিডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাদেরসহ সংস্থাটিতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন কমিশনার জেসিকা টিচ। ওই সময় পদোন্নতিপ্রাপ্তদের স্বাগত জানানোর পাশাপাশি সিটিকে নিরাপদ রাখতে তাদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি। এর আগে এনওয়াইপিডির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদোন্নতি অনুষ্ঠানে আসেন কমিশনার জেসিকা টিচ।

 

 

আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এনওয়াইপিডির পদোন্নতিপ্রাপ্তদের হাতে পুলিশ কমিশনার একে একে সনদ তুলে দেন। বাংলাদেশি আমেরিকান পাঁচ পুলিশ কর্মকর্তার মধ্যে সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান দুইজন। তারা হলেন শেখ আহমেদ ও মোহাম্মেদ আহমেদ। এছাড়া, পুলিশ অফিসার মোহাম্মদ শোয়েব ও মোহাম্মদ আলী সার্জেন্ট পদে এবং মাইনুল হাসান ডিটেকটিভ পদে পদোন্নতি পান। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিজেদের দায়িত্বশীলতার পাশাপাশি পরিবারের ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন পুলিশ কমিশনার। গত ৩২ বছরের ইতিহাসে এবার প্রথম মেমোরিয়াল ডেকেন্দ্রিক নিউ ইয়র্ক সিটিতে কোনো বন্দুক হামলার ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

 

 

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপার প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পদোন্নতি পাওয়া বাংলাদেশি কর্মকর্তাদের অভিনন্দন ও শুভকামনা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০