২ অক্টোবর ২০২৫, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক বিমানবন্দরে দুটি বিমানের সংঘর্ষ

নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে বুধবার রাতে ট্যাক্সিওয়েতে চলাচলের সময় ডেল্টা এয়ারলাইন্সের দুটি আঞ্চলিক বিমানের মধ্যে ধীরগতিতে সংঘর্ষ ঘটেছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। প্রাথমিক তথ্যে বলা হয়েছে, যাত্রা শুরুর প্রস্তুতিতে থাকা এন্ডেভর ফ্লাইট ৫১৫৫-এর ডান ডানা অবতরণের পর গেটে ঢোকার পথে থাকা এন্ডেভর ফ্লাইট ৫০৪৭-এর ফিউজলাজে আঘাত হানে।

 

 

এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিওতে এক পাইলটকে বলতে শোনা যায়, ‘তাদের ডান ডানা আমাদের সম্মুখভাগে আঘাত করেছে, আমাদের ককপিটের উইন্ডস্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেতরের কিছু স্ক্রিনেও সমস্যা দেখা দিয়েছে।’

 

 

ডেল্টা জানিয়েছে, দুর্ঘটনায় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট সামান্য আহত হয়েছেন, তবে কোনো যাত্রী আহত হননি। সতর্কতার অংশ হিসেবে ওই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কাছের হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৫৬ মিনিটে সংঘর্ষটি ঘটে, তবে বিমানবন্দরের কার্যক্রমে এর কোনো প্রভাব পড়েনি।

 

 

ডেল্টা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গ্রাহকদের যেন যথাযথ যত্ন নেওয়া হয়, তা লা গার্ডিয়া হাবে আমাদের টিম নিশ্চিত করছে। এন্ডেভর এয়ার পরিচালনা করা আমাদের দুটি ডেল্টা কানেকশন ফ্লাইট ট্যাক্সিওয়েতে ধীরগতির সংঘর্ষে লিপ্ত হয়।

 

 

আমরা সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলে ঘটনাটি পর্যালোচনা করব, কারণ গ্রাহক ও কর্মীদের নিরাপত্তাই আমাদের কাছে সবার আগে। এ অভিজ্ঞতার জন্য আমরা আমাদের গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

 

 

ডেল্টা জানিয়েছে, তারা বিমানবন্দর কর্তৃপক্ষ, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে।

সূত্র : এবিসি নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০