নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশের প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক নৌবাহিনী প্রধান, রিয়ার এডমিরাল মাহবুব আলি খানের ৪১তম শাহাদৎ বার্ষিকী। গত ৬ আগস্ট, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রঙ্কস এলাকায় অবস্থিত আল আকসা পার্টি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে রিয়ার এডমিরাল মাহবুব আলি খান স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্র শাখা। স্মৃতি সংসদের সভাপতি ইমান খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম (আলমগীর) এর পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে নিউইয়র্কসহ আশপাশের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম ভূঁইয়া, মোশাররফ সবুজ, এবং ফয়সাল হোসেন। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন আহবাব চৌধুরী, তৌফায়েল আহমেদ লিটন, আজম জাহাঙ্গীর হোসেন এবং ইবাদ চৌধুরী।
বক্তারা রিয়ার এডমিরাল মাহবুব আলি খানের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং তার দেশের প্রতি অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর বলিষ্ঠ নেতৃত্ব এবং আত্মত্যাগ অনন্য ও অনুকরণীয়। অনুষ্ঠান শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন