৫ ফেব্রুয়ারী ২০২৩, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেখি, খেলা হয় কি না: ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ হিরো আলমের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ার জন্য চ্যালেঞ্জ করেছেন মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

রোববার (৫ জানুয়ারি )দুপুরে হিরো আলম বগুড়া-৪ আসনের ৪৫টি কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে আবেদন জমা দেন। পরে সাংবাদিকদের কাছে পরাজিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম এ কথা বলেন।

হিরো আলম বলেন, ওবায়দুল কাদের স্যার বলেন, হিরো আলম জিরো হয়ে গেছে। তবে হিরো আলম কখনো জিরো হয় না। যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই জিরো হয়ে গেছে।

হিরো আলম আরও বলেন, মন্ত্রী আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এমন কথা বলেছেন। তবে একজন মন্ত্রী নাগরিকদের এভাবে কথা বলতে পারেন না। তিনি কথায় কথায় বলেন, খেলা হবে। খেলা হওয়ার মতো নাকি তিনি শক্তিশালী খেলোয়াড় খুঁজে পান না। তাঁকে জোর গলায় বলতে চাই, শক্তিশালী দলের সঙ্গে আপনাকে খেলতে হবে না। যেখানে মিথ্যা কথা বলে আমার ফল পাল্টে দেওয়া হয়েছে, সেই বগুড়া-৪ আসনের ভোটে আসুন, আমার সঙ্গে ভোট করে দেখুন। আপনি দল থেকে দাঁড়াবেন, আমি স্বতন্ত্র থেকে প্রার্থী হব। কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি থাকবে। ভোটারদের ভয় দেখানো হবে না। সুষ্ঠু ভোট দিয়ে দেখুন তো দেখি, খেলা হয় কি না?’

আসুন খেলা হবে। শক্তিশালী দলের সঙ্গে খেলতে চান। তাই বলি অন্য কারও সঙ্গে নয়; শুধু আমার সঙ্গে বগুড়া-৪ আসনে নির্বাচন করুন, সিসি ক্যামেরা দিন দেখুন কে জেতে? সুষ্ঠু ভোট দিয়ে দেখুন তো দেখি, খেলা হয় কি না?’

এ প্রসঙ্গে বিকালে জেলা প্রশাসক রিটার্নিং অফিসার বলেন, ইভিএমে গ্রহণ করা ভোট পুনরায় গণনার কোনো সুযোগ নেই। তবে হিরো আলমকে মেশিনের ট্রেসিং পেপার ও অন্যান্য কাগজপত্র সরবরাহ করা হয়েছে।

আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম আরও বলেন, আমার নির্বাচনি ফলাফল তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করেননি। এ নিয়ে আমার সন্দেহ ছিল। তাই সব ভোটকেন্দ্রের ফলাফল আমি জোগাড় করেছি। কিছু কেন্দ্রে আমিসহ প্রায় সব প্রার্থী অস্বাভাবিক ভোট পেয়েছেন। ওই কেন্দ্রগুলো উল্লেখ করে দিয়ে জেলা প্রশাসক স্যারের কাছে ভোট পুনরায় গণনার আবেদন দিয়েছি। এখানে দাবি প্রত্যাখ্যান করা হলে নির্বাচন কমিশনে যাবেন, সেখানে না হলে হাইকোর্টে রিট করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০