৩০ অক্টোবর ২০২৩, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই মাসেরও কম সময়ে ব্রাজিলে আবারও বিমান দুর্ঘটনা : নিহত ১২

দুই মাসেরও কম সময়ের মধ্যে ব্রাজিলে আবারো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে ঘটে এই দুর্ঘটনা।

গত রোববার অ্যাক্রের প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান এই বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। বিমান দুর্ঘটনায় ১০ যাত্রী এবং সে সঙ্গে পাইলট ও কো-পাইলট সকলেই ঘটনাস্থলে মারা যান। যাদের মধ্যে ৯জন প্রাপ্তবয়স্ক এবং অন্যজন শিশু। যদিও নিহতদের জাতীয়তা সম্পর্কে এখনো পরিষ্কার হওয়া যায়নি।

সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, বিধ্বস্ত বিমানটি ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল। স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনেও আগুন ধরে যায়।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে অ্যামাজোনাস প্রদেশে একটি ছোট জেট বিমান বিধ্বস্ত হলে নিহত হয়েছিলেন ১৪ জন। সেই দুর্ঘটনায় নিহত ১২ জন ছিলেন ব্রাজিলিয়ান পর্যটক এবং দুজন ছিলেন ক্রু সদস্য।
কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটন শহর বার্সেলোসের কাছে পৌঁছানোর পর ভারী বর্ষণের কারণে পাইলট ও কো-পাইলটের পক্ষে দেখতে অসুবিধা হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০