বাংলা সংবাদ ডেস্ক
৫ অক্টোবর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

আবারও নিউইয়র্কের আইকনিক টাইমস স্কয়ারের কেন্দ্রবিন্দুতে আয়োজিত হচ্ছে মহালয়া ও দুর্গাপূজা উৎসব। দ্বিতীয়বারের মতো টাইমস স্কয়ারে দুর্গাপূজা হবে ১০ ও ১১ অক্টোবর শনি ও রবিবার। দুই দিনের এ উৎসবে থাকবে মহালয়ার চণ্ডীপাঠ, দুর্গাপূজার আচার-অনুষ্ঠান, শিশু-কিশোরদের গীতা পাঠ, ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য, ধুনুচি নাচ এবং যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খ্যাতনামা শিল্পীদের কনসার্ট।

 

এ উৎসবের সহযোগী দেশি ন্যাচারাল দই ও উইলো ক্রিকেট। দেশি ন্যাচারাল দই উত্তর আমেরিকার পরিবারগুলোর কাছে খাঁটি ভারতীয় ধারার দই পৌঁছে দেয়। অন্যদিকে, উইলো ক্রিকেট শীর্ষস্থানীয় ক্রিকেট সম্প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিকেটপ্রেমীদের যুক্ত করে। বাংলার ঐতিহ্য ও সামাজিক বন্ধন উদ্যাপনের এ আয়োজনে পরিবার, শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো একত্র হবে। এর মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলা সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হবে।

 

মহালয়ার আয়োজন শুরু হবে শনিবার, ১০ অক্টোবর সকাল ১১টায়, সত্যম রায় চৌধুরীর চণ্ডীপাঠের মাধ্যমে। সুতিপা চৌধুরীর পরিচালনায় নিউইয়র্কে বেড়ে ওঠা শিশু-কিশোরদের বিশেষ গীতা পাঠ নতুন প্রজন্মের কাছে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরবে।

 

উদ্বোধনী দিনে মালবিকা চ্যাটার্জির পরিচালনায় সংগীত সাধনা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। পাশাপাশি, চন্দ্রা ব্যানার্জির পরিচালনায় নৃত্যাঞ্জলি একাডেমির ৬০ জনের বেশি শিল্পী একটি বৃহৎ নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন। আরও থাকছে বাফা ও আড্ডা একাডেমির শিল্পীদের পরিবেশনা।

 

প্রথম দিনের আয়োজনে গান পরিবেশন করবেন বাংলাদেশ ও নিউইয়র্কে জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব। এ ছাড়া পশ্চিমবঙ্গের খ্যাতনামা শিল্পী মেঘলা দাস গুপ্তের বিশেষ কনসার্টও থাকবে। রবিবার, ১১ অক্টোবর দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল ১০টায়। এরপর বিকেল ৩টায় অঞ্জলি হবে। সাংস্কৃতিক পর্বে নৃত্যাঞ্জলির শিল্পীরা একটি বিশেষ ধুনুচি নাচ পরিবেশন করবেন।

 

দ্বিতীয় দিনে গান পরিবেশন করবেন পশ্চিমবঙ্গের শিল্পী দিয়াসিনী রায়। আরও থাকছে জোজো মুখার্জি ও তাঁর ব্যান্ডের বিশেষ কনসার্ট। খ্যাতনামা শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন। আয়োজক কমিটির সভাপতি শশধর হাওলাদার বলেন, টাইমস স্কয়ারের দুর্গাপূজা উদ্যাপন বিভিন্ন অঞ্চল ও পটভূমির বাঙালিদের জন্য গুরুত্বপূর্ণ এক মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে নিজেদের ঐতিহ্য উদ্যাপনের পাশাপাশি বৃহত্তর জনগোষ্ঠীকেও স্বাগত জানানোর সুযোগ তৈরি হয়েছে। আয়োজকদের আশা, এ বছরের উৎসব নিউইয়র্কের বাঙালি সম্প্রদায়গুলোর সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে এবং আন্তর্জাতিক দর্শকদের সামনে দুর্গাপূজার ঐতিহ্য, সংগীত ও চেতনাকে তুলে ধরবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০