২৯ মে ২০২৫, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাবা খেলায় একজনের প্রতিপক্ষ ১ লাখ ৪০ হাজার জন

অনলাইনে দাবা খেলছেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। ওই ম্যাচে তাঁর প্রতিপক্ষ ১ লাখ ৪০ হাজার জন! খেলা চলছে প্রায় দেড় মাস ধরে! ম্যাচের নাম ‘ম্যাগনাস কার্লসেন বনাম দ্য ওয়ার্ল্ড’। ভাবছেন, এ আবার কেমন ম্যাচ, কীভাবেই–বা চলছে এটির খেলা? দাবায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন এ মেগা ম্যাচ খেলা শুরু করেছেন গত ৪ এপ্রিল।

 

অনলাইনে চলা ওই ম্যাচে তাঁর প্রতিপক্ষ ‘টিম ওয়ার্ল্ড’ অর্থাৎ পুরো বিশ্ব বা ১ লাখ ৪০ হাজার মানুষ। তবে তিনি এই বিপুলসংখ্যক মানুষের সঙ্গে একসঙ্গে এতগুলো আলাদা ম্যাচ খেলছেন না, বরং একটি মাত্র বোর্ডে একটি ম্যাচ খেলছেন। তাঁর বিরুদ্ধে প্রতিপক্ষের চাল আসে সর্বাধিক ভোটের ভিত্তিতে। প্রতিবার ভোটে যে চালের পক্ষে সর্বাধিক মত আসে, সেই চাল দেওয়া হয়। উভয় পক্ষ প্রতিবার নিজের চাল দেওয়ার জন্য সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় পায়।

 

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই আয়োজনকে বলা হচ্ছে ‘ফ্রিস্টাইল দাবা’, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে আলোচনা করে, কখনও সার্চইঞ্জিন ব্যবহার করেও চাল নির্বাচন করে। এটি দাবা খেলার একটি ধরন, যেখানে খেলোয়াড়েরা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নিজেদের কৌশল, সৃজনশীলতা ও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে খেলে থাকেন। কার্লসেন এ ম্যাচ সহজে জিতবেন বলে শুরুতে আভাস দেওয়া হয়েছিল। তবে টিম ওয়ার্ল্ড যদি দাবার বোর্ডে কার্লসেনের রাজাকে তিনবার চেক দিতে পারে, তবে ম্যাচটি ড্র হবে।

 

এক বিবৃতিতে কার্লসেন বলেছেন, এখন খেলা যে পথে এগোচ্ছে, তাতে হয়তো ম্যাচ ড্র হবে। কার্লসেন আরও বলেন, ‘খেলার শুরুর দিকে মনে হচ্ছিল, আমি কিছুটা এগিয়ে আছি, কিন্তু পরে হয়তো ঠিকঠাক চালগুলো দিতে পারিনি। সত্যি বলতে, এর পর থেকে তারা আমাকে একটাও সুযোগ দেয়নি।’ মাত্র ১৩ বছর বয়সে দাবায় গ্র্যান্ডমাস্টার হন কার্লসেন। তাঁর বয়স এখন ৩৪ বছর। ২০১১ সাল থেকে তিনি বিশ্ব দাবা র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর খেলোয়াড়। এর আগে ১৯৯৯ সালে রুশ গ্র্যান্ডমাস্টার গ্যারি ক্যাসপারভ ও ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ টিম ওয়ার্ল্ড প্রতিপক্ষের সঙ্গে অনলাইনে দাবা খেলেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মার্কিন শুল্ক তালিকায় ৬০ দেশ, বাংলাদেশের ওপর ১০ শতাংশ কর

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

১০

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

১১

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১২

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১৩

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১৪

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১৫

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

১৬

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১৭

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১৮

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১৯

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

২০