৬ ফেব্রুয়ারী ২০২৩, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৩৬০০ ছাড়িয়েছে

তুরস্ক ও সিরিয়ায় শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৩ হাজার ৬০০ জন ছাড়িয়ে গেছে। এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে আছে। যে কারণে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পে তুরস্কে ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংস হয়েছে ৫ হাজার ৬০৬টি বাড়ি। এছাড়া ধসে পড়া ভবনগুলো থেকে ৭ হাজার ৩৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পে ২ হাজার ৩১৬ জনের মৃত্যু হয়েছে, সিরিয়ায় মারা যাওয়ার মানুষের সংখ্যা ১ হাজার ২৯৩ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর ধারণা ভয়াবহ এই ভূমিকম্পে কেবল তুরস্কেই প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

হাসপাতালগুলোতে রোগীতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় সাহায্যের আবেদন জানিয়েছেন সিরিয়ান চিকিৎসকরা। বিশেষ করে তারা মেডিকেল বিষয়ক সাহায্যের আবেদন জানিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

২

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

৩

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

৪

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

৫

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

৬

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

৮

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

৯

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১০

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

১১

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

১২

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

১৩

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

১৪

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়মের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

১৫

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

আশ্রয়প্রার্থীদের প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা, এবার সুপ্রিম কোর্টে আইনি লড়াই

১৭

মার্কিন রণতরী রুজভেল্ট মধ্যপ্রাচ্যে, নতুন সংঘাতের আশঙ্কা

১৮

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

১৯

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত ওয়াশিংটন

২০