৬ ফেব্রুয়ারী ২০২৩, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তুরস্ক, সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৫০০ ছাড়িয়েছে

সোমবার ভোরে (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কমপক্ষে ১,৫০৪ জন নিহত হয়েছে এবং আরও হাজার হাজার আহত হয়েছে।

সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সিরিয়ায় অন্তত ৫৯২ জন মারা গেছে। যার মধ্যে বেশিরভাগই আলেপ্পো, হামা, লাতাকিয়া এবং টারতুস অঞ্চলের। এ ঘটনায় ১.০৮৯ জনের বেশি আহত হয়েছে।

এদিকে, ‘হোয়াইট হেলমেট’ গ্রুপ, আনুষ্ঠানিকভাবে সিরিয়া সিভিল ডিফেন্স নামে পরিচিত, উত্তর-পশ্চিম সিরিয়ার বিরোধী-নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে ২২১ জন নিহত এবং ৪১৯ জন আহত হওয়ার খবর দিয়েছে।

হোয়াইট হেলমেট টুইটারে জানায়, ‘শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে।’

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান সোমবার এক টেলিভিশন ভাষণে বলেন, তুরস্কে কমপক্ষে ৯১২জন মারা গেছে এবং ৫,৩৮৫ জন আহত হয়েছে।

উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে জীবিতদের খুঁজে বের করার জন্য কাজ করছে। অন্যদিকে ন্যাটো, ইইউ এবং ৪৫টি দেশ দুর্যোগের পরে সহায়তার প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন: প্রায় ৮৩ হাজার কর্মী নেবে ইতালি, যেতে পারবে বাংলাদেশিরাও

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তার হটলাইন এখন সপ্তাহে সাত দিন

১

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

২

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

৩

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

৪

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

৫

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৬

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৭

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৮

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৯

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১০

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

১১

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১২

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১৩

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১৪

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৫

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৬

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৭

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে কোয়াডের নতুন বার্তা, বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

১৮

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৯

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

২০