বাংলা সংবাদ ডেস্ক
১৬ মে ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

তাইওয়ানকে চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা না করতে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ মে) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুই দিনের শীর্ষ বৈঠক শেষে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

 

ট্রাম্প বলেন, আমি কাউকে স্বাধীন হতে দেখতে চাই না।চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তাইওয়ানে কোনো সশস্ত্র সংঘাত দেখতে চান না। এমনকি আঞ্চলিকভাবে নতুন করে কোনো ধরণের যুদ্ধ দেখতে চায় না যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, আমাদের ৯,৫০০ মাইল (১৫,২৮৯ কিলোমিটার) দূরে গিয়ে যুদ্ধ করতে হবে। আমি সেটা চাই না। আমি চাই তারা শান্ত থাকুক। আমি চাই চীনও শান্ত থাকুক।

 

ট্রাম্প জানান, তিনি ও শি তাইওয়ান নিয়ে দীর্গ আলোচনা করেছেন। তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে কি না, সে বিষয়ে তিনি আলোচনা করতে অস্বীকৃতি জানান। এর আগে ট্রাম্প বলেছিলেন, স্বশাসিত দ্বীপটি নিয়ে তিনি কোনো দিকেই প্রতিশ্রুতি দেননি। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি।

 

বৈঠকে শি বলেন, তাইওয়ান প্রশ্ন চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি ভুলভাবে পরিচালিত হলে দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে, এমনকি যুদ্ধে গড়াতে পারে। এদিকে, তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে জানান, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই, কারণ তারা নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবেই মনে করে।

 

উল্লেখ্য, মিত্র দেশ হলেও ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতি তারা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। একই সঙ্গে তারা বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার শর্ত হিসেবে এক চীন নীতি মেনে চলে। এদিকে, বেইজিং তাইওয়ানের প্রেসিডেন্টকে নিয়ে বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। এর আগে তাকে ঝামেলাসৃষ্টিকারী এবং দুই তীরের শান্তির ধ্বংসকারী বলে উল্লেখ করেছিল চীন।

 

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০