জাহিদ আহমেদ
৬ অগাস্ট ২০২৪, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তবে ফিরল ৪৯ বছর আগের স্মৃতি, এবারেও দেশ ছাড়লেন ২ জন একসঙ্গে! হাসিনার ছায়াসঙ্গী রেহানাকে চিনেন?

শেখ রেহানা মুজিবর রহমানের পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ ছিলেন৷ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন একাধিকবার বিদেশ সফরেও তাঁর সঙ্গে দেখা গিয়েছে ৬৮ বছর বয়সি রেহানাকে৷

 

১৯৭৫ সালের ১৫ অগাস্ট যখন বঙ্গবন্ধু মুজিবর রহমানের উপরে সপরিবারে আক্রমণ চালায় বাংলাদেশি সেনাবাহিনীর একাংশ, তখন ইউরোপে শেখ হাসিনার সঙ্গেই ছিলেন তাঁর বোন শেখ রেহানা৷ ৪৯ বছর পর সোমবার যখন ঢাকা থেকে ভারতের উদ্দেশে রওনা দিচ্ছেন, তখনও তাঁর সঙ্গী ছিলেন সেই শেখ রেহানা৷ শেখ রেহানা মুজিবর রহমানের পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ ছিলেন৷ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন একাধিকবার বিদেশ সফরেও তাঁর সঙ্গে দেখা গিয়েছে ৬৮ বছর বয়সি রেহানাকে৷ শেখ রেহানা নিজেও অবশ্য আওয়ামি লিগের একজন প্রথম সারির নেত্রী ছিলেন৷ ২০০৭-০৮ সালে বাংলাদেশে জরুরি অবস্থা চলাকালীন শেখ হাসিনাকে জেলবন্দি থাকতে হয়েছিল৷ সেই সময়ও দলের হয়ে সভা, সমাবেশের আয়োজন করতেন এই শেখ রেহানাই৷

 

১৯৭৫ সালে যখন মুজিবর রহমান, তাঁর স্ত্রী বেগম ফাজিলাতুন্নিসা, তাঁদের তিন ছেলে কমল, জামাল, রাসেল এবং মুজিবরের দুই নববিবাহিত পুত্রবধূকে সামরিক অভুত্থানের নামে হত্যা করা হয়, তখন এই শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে ছিলে্ন শেখ রেহানা৷ সপরিবার মুজিব হত্যার দু দিন আগেই একসঙ্গে দেশ ছেড়েছিলেন দুই বোন৷ সেই সময় জার্মানিতে কর্মরত ছিলেন হাসিনার স্বামী প্রয়াত পদার্থবিদ ওয়াজেদ মিঁয়া৷ স্বামীর কাছেই বোনকে নিয়ে যাচ্ছিলেন হাসিনা৷ দুই বোনকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছিলেন মুজিবর রহমান সহ পরিবারের সব সদস্য৷ তখনও হাসিনা এবং রেহানা জানতেন না, বাবা-মা, তিন দাদা, দুই বউদির সঙ্গে সেটাই তাঁদের শেষ সাক্ষাৎ৷

 

এর বছর দুয়েক পরে বাংলাদেশের শিক্ষাবিদ শফিক আহমেদ সিদ্দিকিকে বিয়ে করেন তিনি৷ লন্ডনে এই বিয়ে হয়েছিল৷ শোনা যায়, অর্থাভাবে নিজের প্রিয় বোনের বিয়েতেও যেতে পারেননি হাসিনা ৷ রেহানার তিন সন্তানের মধ্যে পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকও আওয়ামি লিগের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত৷ আবার রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক ব্রিটেনে লেবার পার্টির সঙ্গে যুক্ত৷ বর্তমানে তিনি ব্রিটেন সরকারের প্রশাসনিক পদেও রয়েছেন৷ রেহানার তৃতীয় সন্তান আজমিনা সিদ্দিক রূপান্তি অবশ্য রাজনীতির সঙ্গে যুক্ত নন৷ রেহানা নিজেও ব্রিটেনের নাগরিক৷ ভারতের পর শেখ হাসিনার পরবর্তী ঠিকানা কী হবে, কোন দেশে তিনি রাজনৈতিক আশ্রয় পাবেন, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে৷ যদিও রেহানা দ্রুত ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন বলেই শোনা গিয়েছে৷

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১০

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১১

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১২

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৩

আনন্দঘরে বিপুল আনন্দ

১৪

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৭

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৮

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৯

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

২০