১২ জুন ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ড. ইউনুসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাত হয়নি

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার লন্ডন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে সাক্ষাৎ করার অনুরোধে সম্মত হননি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে যে, ড. ইউনুসের সাথে কিয়ার স্টারমারের সাক্ষাৎ করার কোন পরিকল্পনা নেই।

 

 

ড. ইউনুসের ইচ্ছে ছিলো বাংলাদেশে শেখ হাসিনার সরকারের সময় দেশটি থেকে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার উদ্ধারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমর্থন পেতে আগ্রহী ছিলেন। ড. ইউনুস বাংলাদেশ ছাড়ার আগে থেকেই তাঁর কার্যালয় থেকে ঘোষণা এসেছিলো যে, প্রধান উপদেষ্টা লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কিন্তু গতকাল মঙ্গলবারই জানা যায় যে, কিয়ার স্টারমারের দফতরের কাছ থেকে কোন নিশ্চয়তা পাওয়া ছাড়াই তারা এ কথা মিডিয়াকে জানাতে শুরু করেন।

 

প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সাংবাদিকদের জানান, কিয়ার স্টারমার এখন কানাডা সফরে আছেন, তিনি ফিরে এলেই একটা শিডিউল করে দুই সরকার প্রধানের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হবে। কিন্তু প্রকৃতপক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখনো কানাডা যাননি। যাবেন আগামি শনিবার।

 

দেখা যাচ্ছে, এই দুই সরকার প্রধানের বৈঠক নিয়ে বাংলাদেশের কর্মকর্তারা প্রথম থেকেই ভিত্তিহীন প্রচারণা চালিয়ে এসেছেন, যা নিশ্চিতভাবেই বাংলাদেশ ও ড. ইউনুসের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

২

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

৩

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

৪

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

৫

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

৬

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

৮

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

৯

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১০

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

১১

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

১২

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

১৩

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

১৪

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়মের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

১৫

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

আশ্রয়প্রার্থীদের প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা, এবার সুপ্রিম কোর্টে আইনি লড়াই

১৭

মার্কিন রণতরী রুজভেল্ট মধ্যপ্রাচ্যে, নতুন সংঘাতের আশঙ্কা

১৮

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

১৯

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত ওয়াশিংটন

২০