বাংলা সংবাদ ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

মার্কিন ডলার ছেড়ে চীনের ‘ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম’ (সিআইপিএস)-এ যুক্ত হতে যাচ্ছে লিবিয়া। এর ফলে দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলো সরাসরি চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন করতে পারবে, যা মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে।

 

লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাংকের গভর্নর নাজি মোহাম্মদ ইসা বেইজিং সফরকালে শুক্রবার চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যান গংশেংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং তা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। খবর আনাদোলু এজেন্সির। বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি নতুন কৌশলগত অংশীদারত্বের সূচনা নিয়ে আলোচনা হয়।

 

পাশাপাশি লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে চীনের ‘ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম’ (সিআইপিএস)-এর সঙ্গে যুক্ত করার বিষয়ে সম্মত হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত হবে। চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে সিআইপিএস চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলো মধ্যস্থতাকারী ব্যাংক ছাড়াই সরাসরি ইউয়ানে আন্তর্জাতিক লেনদেন করতে পারে। ফলে আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমে। এছাড়া চীনা ব্যাংকের মাধ্যমে সরাসরি ঋণপত্র (লেটার অব ক্রেডিট) খোলার সুযোগ দেওয়ার বিষয়েও সমঝোতা হয়েছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, শিগগিরই লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করবে। সফরে তারা চীনের ব্যাংকিং খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

 

এই সফরের লক্ষ্য হবে দুই দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা এবং ইলেকট্রনিক পেমেন্ট ও সরাসরি আর্থিক লেনদেনের ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা কাজে লাগানো। লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মতে, এসব উদ্যোগ অনানুষ্ঠানিক আর্থিক বাজারের ওপর নির্ভরতা কমাবে, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নবিরোধী আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সহায়তা করবে। পাশাপাশি দেশটির ব্যাংকিং খাতের সুনাম আরও বাড়াবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১০

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১১

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১২

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৩

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৪

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৫

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৬

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৭

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

১৮

ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

১৯

যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে রোবট শিক্ষক আনার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকেরা

২০