রয়টার্স, ওয়াশিংটন
৩০ অক্টোবর ২০২৪, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্প প্রেসিডেন্ট হলে বিপদে পড়বে আমেরিকা, হুঁশিয়ারি কমলার

ডোনাল্ড ট্রাম্প লাগামহীন ক্ষমতার পিছে ছুটছেন বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। তাঁর সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশে উপস্থিত লাখো জনতার সামনে তিনি এ সতর্কবার্তা দেন।

 

গত মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে এ সমাবেশের আয়োজন করা হয়। কমলার নির্বাচনী প্রচারশিবিরের হিসাব অনুযায়ী, সমাবেশে এসেছিলেন ৭৫ হাজারের বেশি মানুষ। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার আগে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকেরা যেখানে তাঁর সঙ্গে জড়ো হয়েছিলেন, সেখানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে কমলা হ্যারিস বলেন, ‘আমরা জানি ডোনাল্ড ট্রাম্প কে।’ তিনি আরও বলেন, তৎকালীন এই মার্কিন প্রেসিডেন্ট ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয় মেনে না নিয়ে ক্যাপিটল হিলে একদল সশস্ত্র মানুষ পাঠান। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা ট্রাম্পের উদ্দেশে বলেন, তিনি অস্থির, প্রতিশোধপরায়ণ, অপরাধপ্রবণ। তিনি অবাধ ক্ষমতার পেছনে ছুটছেন।

 

ওই সমাবেশে কলেজশিক্ষার্থী, প্রবীণসহ নানা শ্রেণি–পেশার মানুষ এসেছিলেন। কেউ বিদেশ থেকে, কেউ নিউইয়র্ক থেকে, কেউ আবার ভার্জিনিয়ার আশপাশের এলাকা থেকে সমাবেশে অংশ নেন। অনেক নারী তাঁদের মেয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে দল বেঁধে সমাবেশে উপস্থিত হয়েছিলেন।  রয়টার্স/ইপসসের এক জরিপে দেখা গেছে, কমলা হ্যারিসের প্রতি নিবন্ধিত ভোটারদের সমর্থন ৪৪ শতাংশ থেকে কমে ৪৩ শতাংশে নেমেছে।

 

জুলাই মাসের পর থেকে রয়টার্স/ইপসসের সব জরিপে এগিয়ে ছিলেন কমলা। তবে গত সেপ্টেম্বরের শেষ সময়ের পর থেকে তাঁর অবস্থান ধারাবাহিকভাবে দুর্বল হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০