বাংলা সংবাদ ডেস্ক
৬ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

বিশ্বের ৩৯টি দেশের অভিবাসনপ্রক্রিয়ার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধগুলো বাতিল করে দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার (৫ জুন ২০২৬) এক ফেডারেল বিচারক এমন আদেশ দিয়েছেন।

 

২০২৫ সালের নভেম্বর মাসে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর এসব বিধিনিষেধ দেওয়া হয়েছিল। ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন ম্যাককনেল বলেন, এই নীতির কারণে ৩৯টি দেশের মানুষ আশ্রয়, গ্রিন কার্ড, কাজের অনুমতি ও নাগরিকত্বের আবেদন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত পাচ্ছিল না।

 

ম্যাককনেলের মতে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত অসংখ্য অভিবাসীর জীবনকে আইনি অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। ট্রাম্প প্রশাসন এসব বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে যুক্তি দেখিয়েছিল যে জাতীয় নিরাপত্তার স্বার্থে এটা করা প্রয়োজন। বিচারক ম্যাককনেল ট্রাম্প প্রশাসনের সে যুক্তির সমালোচনা করেছেন।

 

ম্যাককনেল বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক সেবা বিভাগ নিজেদের অভিবাসীবিরোধী মনোভাবকে আড়াল করার চেষ্টায় জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অজুহাত ব্যবহার করেছে।এই বিচারক আরও বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক সেবা বিভাগ যে এসব আবেদনের নিষ্পত্তি আটকে রেখেছে, তার জন্য আবেদনকারীদের কোনো ভুল দায়ী নয়। বরং তারা কোন দেশে জন্মেছেন, শুধু সে কারণেই তাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।’

 

জন ম্যাককনেল বলেন, ‘ছয় মাসের বেশি সময় পরও এসব মানুষের অনেকেই কাজ করতে পারছেন না, বৈধ আইনি মর্যাদা পাচ্ছেন না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে কোনো গঠনমূলক পরিকল্পনাও করতে পারছেন না।’ এই ৩৯টি দেশের বেশির ভাগেরই অবস্থান আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ায়।

 

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের ব্যাপক হারে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরে তাঁর প্রশাসন বৈধ অভিবাসনের পথগুলোর ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে শুরু করে।

 

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আলাদাভাবে ৭৫ দেশের বেশির ভাগ অভিবাসীর ভিসার আবেদনপ্রক্রিয়া স্থগিত করে। তাদের দাবি ছিল, এসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সামাজিক সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়ার মধ্য দিয়ে উচ্চ ঝুঁকি তৈরি করতে পারেন।

 

সূত্র: আল–জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০