বাংলা সংবাদ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে হাতে হাত রেখে যোগ দিলেন মেলানিয়া

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণায় তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে খুব কমই দেখা গেছে। রোববার ২৭ অক্টোবর  ম্যাডিসন স্কয়ারে ট্রাম্পের সমাবেশে তাঁকে মঞ্চে দেখা গেছে। সাদা-কালো পোশাক পরে মঞ্চে আসেন মেলানিয়া। ট্রাম্পের হাত ধরে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন। সমাবেশে বক্তব্যও দিয়েছেন তিনি। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচার সমাবেশে মেলানিয়ার দেওয়া প্রথম বক্তব্য এটি।

 

রোববার ম্যাডিসন স্কয়ারে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী সমাবেশ শুরু হওয়ার চার ঘণ্টা পর মেলানিয়া মঞ্চে আসেন। ট্রাম্পঘনিষ্ঠ এবং টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক তাঁকে মঞ্চে স্বাগত জানান। যুক্তরাষ্ট্রে ‘জীবনযাত্রার মান কমে যাওয়া’ এবং ‘অর্থনৈতিক অস্থিতিশীলতা’ নিয়ে হতাশা প্রকাশ করেন মেলানিয়া। এরপর আশার বাণী শুনিয়ে সাবেক এই ফার্স্ট লেডি বলেন, ‘চলুন, আমরা মার্কিন মহিমার ওপর ভিত্তি করে একটি অভিন্ন লক্ষ্য নিয়ে একসঙ্গে পথচলা শুরু করি। আসুন, আমরা এ মুহূর্তটিকে আঁকড়ে ধরি এবং ভবিষ্যতের কথা ভেবে দেশ গড়ি। এমন ভবিষ্যৎ, যেটা আমাদের প্রাপ্য।’

ট্রাম্পের প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর হাতে গোনা কয়েকটি অনুষ্ঠানে হাজির হয়েছেন মেলানিয়া। তিনি রিপাবলিকানদের ন্যাশনাল কনভেনশনেও উপস্থিত ছিলেন, তবে কথা বলেননি। এর আগে গত জুলাইয়ে ট্রাম্পের ওপর হামলা হওয়ার পর মেলানিয়া তাঁর স্বামীকে সমর্থন জানিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। সেপ্টেম্বরে নিজের বইয়ের প্রচার চালাতে ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন মেলানিয়া। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এবারের নির্বাচনী সমাবেশে এটি মেলানিয়ার প্রথম বক্তব্য।

 

মেলানিয়া ট্রাম্পকে মঞ্চে স্বাগত জানানোর আগে মাস্কও অল্প সময়ের জন্য বক্তব্য দেন। ট্রাম্প প্রশাসনের গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিভাগের ভূমিকা কী হতে পারে, তা নিয়ে কথা বলেছেন তিনি। ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মাস্ককে গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগ পরিচালনার দায়িত্ব দেবেন। এ বিভাগের কাজ হবে সরকারি খরচ কমানো। মাস্ক বলেন, ‘সব সরকারি খরচই কর।’ আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাত্র ৯ দিন আগে ম্যাডিসন গার্ডেন স্কয়ারে সমাবেশটি করেন ট্রাম্প। এদিন সমাবেশে ট্রাম্প বক্তব্য দেওয়ার আগে প্রায় ৩০ জন বক্তা বক্তব্য দিয়েছেন। এর মধ্যে আছেন তাঁর রানিংমেট জে ডি ভ্যান্স, হাউস স্পিকার মাইক জনসন, নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি। বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী, নির্বাচনে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০