৭ এপ্রিল ২০২৩, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে রাশিয়ায় আশ্রয় নেওয়ার পরামর্শ

ছবিঃ সংগৃহীত

ট্রাম্পকে রাশিয়ায় গিয়ে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন ভিক্তর বোট। শুক্রবার(৭ এপ্রিল) টেলিগ্রামে পাঠানো এক বার্তায় ট্রাম্পকে রাশিয়ায় যাওয়ার আহ্বান জানান ভিক্তর বোট। বার্তাটি গণমাধ্যমের প্রকাশ করা হয়েছে।

বোট যুক্তরাষ্ট্রে ১০ বছর কারাবন্দী থাকার পর গত ডিসেম্বরে মুক্তি পেয়ে রাশিয়ায় ফিরেছেন।

ট্রাম্পকে লেখা বার্তায় ভিক্তর বোট লিখেছেন, ‘আমার বিশ্বাস, আপনার জীবন বিপদের মধ্যে রয়েছে।’ তিনি আরও লেখেন, ট্রাম্পকে আদালত ও কারাগারে হয়রানি করেই থেমে থাকবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। শিগগিরই তারা ট্রাম্পের জীবন শেষ করে দেবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বহু আগে থেকেই বোটের শ্রদ্ধার পাত্র। টেলিগ্রাম বার্তায় তিনি লেখেন, রাশিয়ায় গেলে ট্রাম্প নিরাপদে থাকতে পারবেন। আর সেখান থেকেই যুক্তরাষ্ট্রের মানুষের জন্য লড়াইয়ের নেতৃত্ব দিতে পারবেন।

ভিক্তর বোটের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিভিন্ন যুদ্ধে বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিযোগ রয়েছে। ২০০৮ সালে থাইল্যান্ডে মার্কিন বাহিনীর এক অভিযানে গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তারের পর ২০১০ সালে তাঁকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। পরে মার্কিন আদালত বোটকে ২৫ বছরের কারাদণ্ড দেন। বন্দিবিনিময়ের আওতায় গত ডিসেম্বরে রাশিয়ায় ফেরার পর তিনি রাশিয়ার জাতীয়তাবাদী একটি রাজনৈতিক দলে যোগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

১০

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

১১

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

১২

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

১৩

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

১৪

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

১৬

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

১৭

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১৮

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১৯

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

২০