বাংলা সংবাদ ডেস্ক
২০ জুন ২০২৫, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা ৩১ ঘণ্টা ড্রাম বাজিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তরুণ

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর একজন ড্রামার টানা ৩১ ঘণ্টা ড্রাম (স্টিলপ্যান) বাজিয়েছেন। এত সময় ধরে ড্রাম বাজিয়ে গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ওই ব্যক্তির নাম জশুয়া রেগরিলো। তিনি একজন পেশাদার মিউজিশিয়ান। পাশাপাশি অনলাইনের জন্য বিভিন্ন ধরনের কনটেন্টও তৈরি করেন। তাঁর লক্ষ্য ছিল ৩০ ঘণ্টা ড্রাম বাজানো। কিন্তু টানা ৩১ ঘণ্টা ড্রাম বাজিয়ে আগের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙেন তিনি।

 

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই বাসিন্দা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘পাঁচ বছর বয়স থেকেই আমি ড্রাম বাজাই। আমার বাবাও বিখ্যাত ড্রামবাদক ছিলেন। এ কারণে আমি সংগীতের মধ্যেই বড় হয়েছি।’ ড্রাম বাজাতে বাজাতে রেগরিলোর মাথায় রেকর্ড গড়ার চিন্তা আসে। এ জন্য তিনি দীর্ঘ সাধনা করেছেন। তিনি বলেন, ‘মহড়া প্রায়ই গভীর রাত পর্যন্ত চলত, আমি সব সময় সেখানে থাকতাম, সবকিছু আপন করে নিচ্ছিলাম। ড্রাম বাজানো আমি যে শুধু শিখেছি তা নয়, এটা আমি জন্মগতভাবে রপ্ত করেছি। সবদিক থেকেই মনে হয়, স্টিল ড্রাম আমাকে বেছে নিয়েছিল।’

 

গিনেস রেকর্ড কর্তৃপক্ষের সামনে পারফর্ম করার দিন রেগরিলো ভেবেছিলেন, তাঁকে ৩০ ঘণ্টা ড্রাম বাজাতে হবে। কিন্তু মঞ্চের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক গ্যাব্রিয়েল লা গেনডার বলেন,মঞ্চে পারফর্ম করার জন্য ৩১ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। রেগরিলো বলেন, ‘সেই ঘটনা যেন সবকিছু পাল্টে দিল। আমার রক্তে উত্তেজনা বইছিল, চারপাশের মানুষজন তখন তৎপর ছিলেন। এতটা সমর্থন যখন পাশে পেলাম, আমি ঠিক করলাম, যেভাবেই হোক শেষ ঘণ্টা পর্যন্ত টেনে নিয়ে যাব।

সূত্র: ইউপিআই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১০

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১১

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১২

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৩

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৪

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৬

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৭

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৮

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৯

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

২০