১২ জুন ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাকায় মিলবে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা

বিদেশিদের কাছে ৫০ লাখ ডলারের বিনিময়ে ‘গোল্ডকার্ড’ বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রথম ধাপ হিসেবে এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারেন যে কেউ। 

 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা দিয়েছেন, তাঁর পরিকল্পিত ৫০ লাখ ডলারের মার্কিন রেসিডেন্সি ভিসার জন্য একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। এখন থেকে ‘TrumpCard.gov’ ওয়েবসাইটে এই ‘গোল্ডেন ভিসা’র জন্য নাম নিবন্ধন করা যাবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, হাজার হাজার মানুষ ফোন করছেন আর জানতে চাইছেন, কীভাবে তারা বিশ্বের সবচেয়ে মহান দেশ ও বাজারে প্রবেশের জন্য এই সুন্দর পথ বেছে নিতে পারবেন।

 

 

ট্রাম্প গত এপ্রিলে এয়ারফোর্স ওয়ানে বসে এই ভিসার কথা প্রথম প্রকাশ্যে আনেন। এয়ারফোর্স ওয়ানে বসে তাঁর মুখসহ একটি সোনালি রঙের প্রোটোটাইপ প্রদর্শন করেন। তিনি বলেছিলেন, এই বিশেষ অনুমতিপত্র ‘সম্ভবত দুই সপ্তাহের মধ্যেই’ পাওয়া যাবে। অবশ্য এখনও এই ভিসা পাওয়া যাচ্ছে না। তবে বুধবার চালু হওয়া ওয়েবসাইটে আগ্রহী ব্যক্তিরা তাদের নাম, পছন্দের ভিসার ধরন ও ই-মেইল ঠিকানা জমা দিতে পারবেন। সেখানে লেখা রয়েছে ‘ট্রাম্পকার্ড আসছে’। ট্রাম্প আগেই বলেছেন, এই নতুন ভিসা মূলত প্রচলিত গ্রিনকার্ডের একটি দামি সংস্করণ, যা ব্যবসায়ী ও কর্মসংস্থান সৃষ্টিকারীদের আকৃষ্ট করবে। এই ভিসা মার্কিন জাতীয় ঘাটতি কমাতেও সাহায্য করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

 

 

ট্রাম্পের এ ঘোষণা এমন এক সময়ে এল, যখন দেশে ব্যাপক হারে অভিবাসী ধরপাকড় চলছে, তাদের বহিষ্কার করা হচ্ছে। এটি নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। এসব নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মামলাও হয়েছে। ট্রাম্প বলেছেন, এই বিশেষ কার্ড যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে একটি মূল্যবান পথ হতে পারে।

 

-সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১০

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১১

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

১২

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১৩

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১৪

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১৫

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৭

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৮

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

১৯

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

২০