১৮ অক্টোবর ২০২২, ৬:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝড়ে লন্ডভন্ড সুনামগঞ্জের ৩টি গ্রাম

ঝড়ে লন্ডভন্ড সুনামগঞ্জের ৩টি গ্রাম

বাংলাদেশের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার তিনটি গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর, গাছপালা ও ফসলের মাত্র তিন মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে।

এই ঘটনায় ২০ জন আহত হয়েছেন।সোমবার (১৭ অক্টোবর) মধ্য রাতে শান্তিগঞ্জ উপজেলার দরগাপুর গ্রামে ঘূর্ণিঝড়ের এ তাণ্ডব চলে।

এতে উপজেলার পাথারিয়া ইউনিয়নের দুর্গাপুর, আসামমোড়া ও শ্রীনাথপুর গ্রামের দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছেন মানুষ। খবর পেয়ে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত আব্দুল হেকিম খান বাংলা সংবাদকে বলেন, হঠাৎ করে ঝড় শুরু হয়। এরপর ঝড়ের তান্ডবে সবকিছু উড়ে গেছে। ছেলেমেয়ে নিয়ে খোলা আকাশের নিচে আছি। এমতাবস্থায় সরকারের সহায়তা ছাড়া বাঁচা অসম্ভব।

পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম জানান, তিন মিনিটের ঝড়ে দুই শতাধিক গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ঘরের চালের ঢেউটিন কাগজের মতো উড়ে গেছে। প্রতিটি কাঁচা বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে।

শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান নূর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি‌‌। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

 

আরো পড়ুনঃ টাংগুয়ার হাওরে অভিযান: নিষিদ্ধ জাল জব্দ, নৌকাসহ আটক ৩

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০