৩ নভেম্বর ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উন্মুক্ত হলো স্কাই ব্রিজ

ঝুলন্ত পুল স্কাই ব্রিজ

বিশ্বের দীর্ঘতম কাঠের ঝুলন্ত পুল স্কাই ব্রিজ মিশিগান সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তর লয়ার পেনিনসুলা শারলুভয় কাউন্টির বয়েন মাউন্টেনে অবস্থিত এ ঝুলন্ত পুলটি ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সবার জন্য খুলে দেয়া হয়েছে।

এই স্কাই ব্রিজটি প্রায় ১২০০ ফুট লম্বা যেখানে মানুষের চলাচলের জন্য ১০২৩ ফুট উন্মুক্ত করা হয়েছে। এর প্রশস্ত হচ্ছে ৫ ফুট। মাটি থেকে এর উচ্চতা হচ্ছে ১১৮ ফুট। পায়ে হেঁটে এ ঝুলন্ত পুলটি অতিক্রম করা যাবে।

স্কাই ব্রিজ মিশিগান একপ্রান্তে ম্যাকলাউথ অন্যদিকে ডিসপ্লেস রিজের চূড়ায় নির্মাণ করা হয়েছে।

সেতুটির ডিজাইন করেছেন টড ডোমেক এবং কাজ করেছে এক্সপেরিয়েনশিয়াল রিসোর্স (ইআরআই)। এমন একটি স্থাপত্যকর্ম দেখার জন্য প্রতিদিনই মানুষজন ভিড় করছেন।

দিনব্যাপী ব্রিজটি দেখতে জনপ্রতি ২৫ ডলারের টিকিট কিনতে হবে। সিনিয়রদের জন্য ২০ ডলার। যদি বাতাসের গতিসীমা ঘণ্টায় ৩৫ মাইল হয় তবে সেতুটি বন্ধ করে দেয়া হয়।

তাছাড়া বজ্রপাত এই এলাকার ১৫ মাইল ব্যাসার্ধের মধ্যে হয় তবে সেতুতে চলাচল করা যাবে না। তবে বৃষ্টিপাতের সময় খোলা থাকবে যতক্ষণ আলোতে সবকিছু দেখা যায়।

বয়েন মাউন্টেন শহরে থাকা, খাওয়াসহ বিনোদনের, বেড়ানোর, খেলাধূলার বিভিন্ন জায়গা ও ব্যবস্থা রয়েছে। রয়েছে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

২

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৩

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৪

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৫

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৬

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৭

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৮

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৯

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১০

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

২০