বাংলা সংবাদ ডেস্ক
৮ জানুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘জীবন বাঁচাতে দৌড়াও!’ গাড়ি ফেলে হেঁটে পালাচ্ছেন লস অ্যাঞ্জেলেস এর বাসিন্দারা

দ্রুত এগিয়ে আসছে দাবানল। ভয়ার্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। তড়িঘড়ি করে যাওয়ার জন্য নিজেদের গাড়ি পেছনে ফেলে হেঁটে ছুটছেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা এই অবস্থাকে বর্ণনা করছেন হলিউডের বিপর্যয়ের কাহিনিভিত্তিক কোনো চলচ্চিত্রের দৃশ্য হিসেবে।

 

অন্য আরও অনেক জঙ্গলের আগুনের ঘটনা মতো এই আগুন মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে ভয়াবহ হয়ে ওঠে ঝোড়ো বাতাসের কারণে। এতে লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসের দিকে ধেয়ে আসে আগুন। এই এলাকায় জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার, মাইকেল কিটনসহ অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে।

 

শহরের পশ্চিম দিকের বসতি ঘিরে আগুন এগিয়ে আসায় ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার মালিবু শহরের সীমান্তবর্তী প্যাসিফিক পলিসেডস এলাকার এক পাশে সান্তা মনিকা পাহাড় এবং অন্যদিকে রয়েছে প্রশান্ত মহাসাগরের সৈকত। উপকূল ধরে যে মহাসড়ক গেছে, সেটিই শহর থেকে বেরোনোর প্রধান পথ। আগুনের শিখা এগিয়ে আসায় এই মহাসড়ক দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগও সীমিত হয়ে এসেছে।

 

মার্শা হোরোভিৎজ নামের এক বাসিন্দা বলেন, অগ্নিনির্বাপককর্মীরা লোকজনকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলছেন। কারণ, দমকা হাওয়াসহ আগুনের শিখা কখনো কখনো ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতিতে ধেয়ে আসছে। মহাসড়কের একটি এলাকায় গাড়ি রেখেছেন বহু মানুষ। সেদিকেই আগুন আসছে বলে মার্শা হোরোভিৎজ জানান।

 

প্যাসিফিক পলিসেডসের আরেক বাসিন্দা এবিসি নিউজকে বলেন, উদ্ধার তৎপরতার কথা জানতে পেরে তিনি হলিউডে নিজের কাজের জায়গা থেকে দ্রুত বাসায় চলে আসেন। গাড়ি ফেলে তিনি বাসায় ছুটে যান নিজের বিড়ালটিকে রক্ষা করার জন্য। যখন নিরাপদ এলাকার জন্য ছুটছিলেন, সে সময় জ্বলতে থাকা পামগাছের একটি টুকরা তাঁর ওপর এসে পড়ে। নাম প্রকাশ না করে ওই নারী বলেন, ‘এটি ভয়ানক পরিস্থিতি। ভৌতিক সিনেমার মতো অবস্থা। আমি চিৎকার ও কাঁদতে কাঁদতে রাস্তার নিচে নেমে যাই।

 

কয়েকজন উদ্ধারকর্মী ঘরবাড়ি পুড়তে দেখার কথা জানিয়েছেন। আগুন থেকে নিজেদের রক্ষায় পালিয়ে যান তাঁরা। ঘরবাড়ি ও অন্যান্য সম্পদ রেখে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, এমন তারকাদের মধ্যে রয়েছেন হলিউডের অভিনেতা জেমস উডস। প্যাসিফিক পলিসেডসের আরেক বাসিন্দা অভিনেতা স্টিভ গুটেনবার্গ লোকজনের প্রতি গাড়ি ফেলে আসার সময় সেটির ভেতরে চাবি রেখে আসার আহ্বান জানিয়েছেন। অগ্নিনির্বাপণের কাজে ব্যবহৃত গাড়িগুলোকে পথ করে দিতে গাড়ি সরানোর দরকার হলে তা যেন সম্ভব হয়, সে জন্য এ আহ্বান জানিয়েছেন তিনি।

 

সুত্রঃ বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

২

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

৩

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৪

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৫

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৬

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৭

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৮

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৯

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১০

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১১

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১২

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১৩

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৪

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৫

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৬

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৭

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৮

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৯

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

২০