জাহিদ আহমেদ
২৯ মে ২০২৪, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘের ওপর ক্ষোভ ঝাড়লেন এরদোয়ান

বনের রাজা যেমন এক সিংহ, তেমনি বিশ্বমঞ্চে রিসেপ তাইয়েপ এরদোয়ান একজনই। যাকে মুসলিম বিশ্বের সব সমস্যায় কথা বলতে দেখা যায়। সুযোগ পেলে সাহায্যের হাতও বাড়িয়ে দেন। তাই এক সময়ের অটোমান সাম্রাজ্র্যের অংশ ফিলিস্তিন ইস্যুতেও চুপ করে বসে থাকতে পারেননি এরদোয়ান। রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ফুঁসে উঠেছেন তুর্কি প্রেসিডেন্ট।

 

গাজা উপত্যকার রাফার শরণার্থী শিবিরে ইসরায়েল হামলা চালানোর পর বিশ্ব সম্প্রদায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে জাতিসংঘ এবং মুসলিম বিশ্ব সেইভাবে প্রতিক্রিয়া দেখায়নি। আর এতেই চটেছেন মুসলিম বিশ্বের সিংহ এরদোয়ান। বুধবার (২৯ মে) তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদীয় বৈঠকে এরদোয়ান বলেন, গাজায় জাতিসংঘের চেতনার মৃত্যু হয়েছে।

 

তুর্কি প্রেসিডেন্ট বলেন, তারা গণহত্যা থামানো তো দূরের কথা, নিজেদের স্টাফ বা সহায়তা কর্মীদেরও বাঁচাতে ব্যর্থ হয়েছে। গাজায় নির্মমতা থামাতে আন্তর্জাতিক ব্যবস্থা ব্যর্থ হওয়ার পর এমন কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন এরদোয়ান। তিনি বলেন, ২১ শতকে যদি গণহত্যার সরাসরি সম্প্রচার বন্ধ করতে না পারে তাহলে জাতিসংঘ থাকার কোনো অর্থই নেই।

 

গেল শুক্রবার রাফায় অভিযান বন্ধের নির্দেশ দিয়েছিল জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। তারপরও ইসরায়েলের নেতৃত্ব তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। রোববার রাতে জাতিসংঘের একটি মিশনের গোডাউনের পাশে থাকা শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় বৈঠক আহ্বান করে জাতিসংঘ। তবে ক্ষোভ ঝেড়েছেন এরদোয়ান। জাতিসংঘের ওপর ক্ষোভ ঝাড়লেন এরদোয়ান

 

শুধু জাতিসংঘ নয়, ইসরায়েলি বিমান হামলার পর মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা মেনে নিতে পারছেন না এরদোয়ান। মুসলিম বিশ্বের উদ্দেশে বলতে চাই, একটি কমন সিদ্ধান্ত নিতে কিসের অপেক্ষায় আছেন আপনারা? ইসরায়েলি গণহত্যা বন্ধে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন-ওআইসি কখন কার্যকর ও প্রতিরোধমূলক নীতির বাস্তবায়ন করবে? ইসরায়েল শুধু গাজা নয়, মানবজাতির জন্যও হুমকি বলে বর্ণনা করেছেন এরদোয়ান।

 

নিজের বক্তব্যে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র ও অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন। তার সমালোচনা ধার থেকে বাদ যায়নি পশ্চিমা বিশ্বের নেতারাও। তারা চলমান এই গণহত্যার সহযোগী বলেও উল্লেখ করেন এরদোয়ান। তিনি বলেন, রাফায় ফিলিস্তিনিদের এই গণহত্যায় আপনাদের হাত রক্তে রঞ্জিত।

 

এরদোয়ান বরাবরই ফিলিস্তিন ও দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি দরদশীল। কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে আঙ্কারা। আবার কিছুদিন আগে খবর বেরোয় তুরস্কে হামাসের কয়েকশ’ যোদ্ধা চিকিৎসা নিয়েছে। তবে মুসলিম বিশ্বের অস্বাভাবিক নীরবতা যেন গাজায় ইসরায়েলকে হামলার ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছে। তাই ফুঁসে উঠলেন এরদোয়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০