২১ মে ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জর্জিয়ায় বাংলাদেশি তরুণীর মৃত্যু নিয়ে নানা রহস্য

জর্জিয়ার আটলান্টায় নাযাহ আনবার নামে বাংলাদেশী তরুণী শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত সপ্তাহে মৃত্যুর পর এখনো পর্যন্ত তার মৃত্যুর কারণ ও মরদেহ কোথায় আছে সে বিষয়ে ওই তরুণীর আমেরিকান স্বামী সহযোগিতা না করার অভিযোগ পরিবারের। আর এতে নাযাহ’র স্বামী ডেভিড উ বেকওয়াই ভূমিকা নিয়েও দেখা দিয়েছে রহস্য। মঙ্গলবার ফেসবুকে নাযাহ’র মৃত্যুর খবরটি ভাইরাল হয়।

জর্জিয়া বাংলাদেশি এসোসিয়েশনের সভাপতি মাহবুবর রহমান টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকাকে জানান, বাংলাদেশের ঢাকার মিরপুরের বাসিন্দা জাকিউর রহমানের মেয়ে নাযাহ ২০২৩ সালে আমেরিকার জর্জিয়ার আটলান্টার সাউদার্ন ইউটাহ ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে এসেছিলেন।

মাহবুবর রহমান নাযাহ’র পিতার বরাত দিয়ে জানান, যুক্তরাষ্ট্রে আসার পর অনলাইন দাবা খেলার সুবাদে আমেরকিান ডেভিড উ বেকওয়াই নামে এ যুবকের পরিচয় হয় নাযাহ’র। পরবর্তীতেএ বছর ফেব্রুয়ারিতে ডেভিডকে বিয়ে করেন নাযাহ। এরপর তাদের মধ্যে কলহ হতো। গত ৮ মে ডেভিড দেশে নাযাহ’র বাবাকে ফোন করে জানায় অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়া তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আবার জানায় সে মারা গেছে। এরপর থেকে ডেভিড নাযাহ’র পরিবারকে সঠিক কোন তথ্য ও তার মরদেহ দেশে ফেরত পাঠানোর জন্যও কোনো সহযোগিতা করেননি। এখানে নাযাহ’র বাবার পরিচিত এক ব্যক্তি ডেভিডের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সে উল্টো তাকে উত্ত্যক্ত করার অভিযোগ করে পুলিশের কাছে।

 

তিনি বাংলা পত্রিকাকে আরো জানান, আমরা বিষয়টি জেনে পুলিশের সাথে যোগাযোগ করেও মৃত্যুর সঠিক কারণ জানতে পারিনি। আদৌ কি তার লাশ মর্গে আছে নাকি কবর দেয়া হয়েছে সেটিও ধোয়াশায় এখনো। তার পরিবারের পক্ষ থেকে দূতবাসের মাধ্যমে লাশ ফেরত নেয়ার চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১১

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১২

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৩

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৪

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৫

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৬

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৮

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৯

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

২০