১৮ জুন ২০২৫, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

 

 

প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে , ইরানের অনুরোধে এই বৈঠক হতে যাচ্ছে। ইরানের অনুরোধের প্রতি সমর্থন জানিয়েছে চীন, পাকিস্তান ও রাশিয়া। ইরানের অভিযোগ, এই বৈআইনি অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত থাকার কারণে পরিস্থিতি বিপজ্জনকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, যার অকাট্য প্রমাণ রয়েছে। এমন অভিযোগের পর ইরান নিরাপত্তা পরিষদের প্রতি বৈঠকের অনুরোধ জানায়। এর আগে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

 

 

আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনায় গভীরভাবে শঙ্কিত। আমি আবারও জোর দিয়ে বলছি, অবিলম্বে উত্তেজনা প্রশমনের মাধ্যমে একটি যুদ্ধবিরতির দিকে যেতে হবে।’ তিনি বলেন, ‘আমি সবাইকে দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি—এই সংঘাতকে যেন আর আন্তর্জাতিক রূপ না দেওয়া হয়। যে কোনো অতিরিক্ত সামরিক হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে শুধু সংশ্লিষ্ট পক্ষদের জন্য নয়, গোটা অঞ্চল এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও।’ জাতিসংঘ মহাসচিব আরও উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা বিষয় নিয়ে উদ্বেগের একমাত্র ও সর্বোত্তম সমাধান হচ্ছে কূটনীতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১০

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১১

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১২

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৩

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৪

বসুধা : অনামিকা নেওয়াজ

১৫

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৬

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৭

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৮

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৯

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

২০